Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

এগরায় পিস্তল সহ দুই ডাকাত পুলিশের জালে 

বড়সড় ডাকাতির ছক বানচাল করলো এগরা থানার পুলিশ । পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার বড়সড় সাফল্য। আজ বুধবার ভোর রাতে এগরা থানার পুলিশ এগরা ২ ব্লকের ডোমপুকুর এলাকার পস্তাবাঁধ এ অভিযান চালিয়ে দুজন দাগি ডাকাতকে গ্রেপ্তার করে। দুই ডাকাতের কাছ থেকে পুলিশ একটি ওয়ান সটার পিস্তল এক রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করেছে। সূত্রের খবর এগরা থানার আই সি বৈদ্যনাথ দাস গোপনসূত্রে খবর পেয়ে এগরা থানার পুলিশের টিম সৌরভ গরাই ও বুদ্ধদেব মান্না সহ অনান্য পুলিশ অফিসাররা রাতেই অভিযানে নেমে দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে একটি ওয়ান সটার পিস্তল এক রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিক তদন্তে জানা যায় ডাকাতির উদেশ্যই জড়ো হয়েছিলো এরা। অভিযুক্ত পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার শাতসতমাল গ্রামের বাসিন্দা আলেম খান ।অপরজন এগরা থানার বাথুয়াড়ি গ্রামের বাসিন্দা সরোজ দাস ওরফে গোপাল।

আজ দুই অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। এর সঙ্গে কোনো বড় চক্রের যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখতে গ্রেপ্তার হওয়া এই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন জানিয়ে রিমান্ড নেবে পুলিশ। পুলিশের আবেদন মনজুর করেছেন বিচারক। উল্লেখ্য এই সমস্ত এলাকায় ডাকাতির জন্য দুষ্কৃতকারীরা প্রায়ই ফাঁদ পাতচ্ছে।

Related News

Also Read