দীর্ঘদিন ধরে বৈদুতিক যন্ত্রাংশ চুরি হচ্ছিল। এর জেরে এলাকায় বিদ্যুতের সমস্যা হচ্ছিল। বাড়ছিল লোডশেডিং। অবশেষে চোরকে গ্রেফতার করলো বারুইপুর থানা পুলিশ। ধৃত চোরের নাম তাপস মন্ডল।

বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত কালিকাপুর মেলিয়া এলাকায়। বেশ কিছুদিন ধরেই বারুইপুর বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন জায়গায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরি হচ্ছিল। ফলে এলাকায় লোডশেডিং বার ছিল। শেষে বারুইপুর থানা অন্তর্গত উকিলপাড়া এলাকা থেকে মঙ্গলবার রাতে ধৃত চোর বিদ্যুতে কিছু যন্ত্রাংশ ব্যাগে করে নিয়ে যাচ্ছিল।

এমন সময় বিদ্যুৎ দপ্তরে কর্মীরা সেখান থেকে যাচ্ছিল এবং তাপস কে সন্দেহ হয় তাকে ধরে। তাপস প্রথমে অস্বীকার করে তারপর তার কাছ থেকে একটি ব্যাগ এর ভেতর কিছু বৈদ্যুতিক যন্ত্রাংশ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে বারুইপুর বিদ্যুৎ অফিস থেকে বারুইপুর থানায় অভিযোগ করা হয়েছিল। ঘটনাস্থলে তড়িঘড়ি পুলিশ সেখানে যায় এবং পুলিশের উদ্ধার করে থানায় নিয়ে আসে চোরকে। পুলিশ সূত্রে খবর তাপস মন্ডল একটি বেসরকারি সুইগীতে খাবার ডেলিভারির পাশাপাশি বিদ্যুতের মিস্ত্রি ছিল সে। তার কাছ থেকে বিদ্যুতের মেশিন তার উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ভীত ব্যক্তির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে।ধৃত ব্যক্তিকে বারুইপুর থানার পুলিশ বারুইপুর মহাকুমা আদালতের তোলে বুধবার দুপুরে।





