Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

।। বিরোধী প্রার্থী ও এজেন্টদের মারধরে অভিযুক্ত সোনারপুর দক্ষিণের বিধায়ক ।।

প্রদীপ কুমার সিংহ :- দক্ষিণ ২৪ পরগনা বেশ কিছু গণনা কেন্দ্রে বিরোধীরা অভিযোগ করে তাদের এজেন্ট প্রার্থীদের গণনা কেন্দ্র থেকে মারধর করে বার করে দেওয়া হয়। যদিও শাসক দলের মধ্যে থেকে তা অস্বীকার করা হয়।

গননা কেন্দ্রের মধ্যে ঢুকে বিরোধী প্রার্থী ও তার এজেন্টদের মারধোর করার অভিযোগ উঠল সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্রর বিরুদ্ধে ৷ শুধু তাই নয় তাদেরকে গননা কেন্দ্র থেকে বের করে দিয়ে জোর করে পঞ্চায়েতের আসন দখলেরও অভিযোগ উঠল ৷ বিধায়ক হয়েও কেন গননা কেন্দ্রের মধ্যে লাভলী মৈত্র ঢোকেন তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা ৷

মধ্যরাতে সোনারপুরের সবকটি পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদের ৩টি আসনে জয়ী হয়েছে তৄণমুল কংগ্রেস ৷ বিরোধীদের তোলা অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৄণমুল কংগ্রেস ৷ বিধায়ক জানান তিনি নির্বাচনী এজেন্ট হিসেবে গননা কেন্দ্রে প্রবেশ করেছিলেন ৷ তিনি বর্তমানে লাঙলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভোটার বলেও জানান বিধায়ক ৷ ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন বাম ও বিজেপি কর্মীরা ৷

Related News

Also Read