Select Language

[gtranslate]
১৭ই আষাঢ়, ১৪৩৩ বুধবার ( ১লা জুলাই, ২০২৬ )

মদ্যপ অবস্থায় হাসপাতালে ডাক্তার নার্সের অশালীন আচরণ যুবকের

প্রদীপ কুমার সিংহ :-  মদ্যপ অবস্থায় মঙ্গলবার গভীর রাতে হাসপাতালে এসে ডাক্তার ও নার্সের সঙ্গে অশালীন আচরণ করে এক যুবক। ওই যুবকের নাম অনিক রায়। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলা সোনাপুর থানা এলাকায়। নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেয়। মদ্যপ অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে এক যুবকের বেয়াদপি। চিকিৎসা করানোর নাম করে চিকিৎসক ও নার্স দের সঙ্গে অশালীন আচরণ এর অভিযোগ।এক্স রে বিভাগেও গিয়ে দেখে নেওয়ার হুমকির অভিযোগও তার বিরুদ্ধে।

পাশাপাশি বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় ও বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদারের নামে ফোন করে হাসপাতালে দায়িত্বরত পুলিশ কে চাকরি খেয়ে নেওয়ার ও সাসপেন্ড করে দেওয়ার অভিযোগ উঠলো ওই যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই যুবকের নামে বারুইপুর হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। এদিকে বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় ও বিভাস সরদার  পুলিশ কে এই ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছেন।ঘটনায় রীতিমতো আতঙ্কিত  হাসপাতালে দায়িত্ব রত অতিরিক্ত সুপার চিকিৎসক মানস গুপ্ত। তিনি বলেন, এবার কী আমাদের হাতে লাঠি থাকবে। আমরা নিরুপায় হয়ে যাচ্ছি। অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানা পুলিশ তদন্ত শুরু করেছে।

Related News

Also Read