স্বনির্ভর গোষ্ঠীদের উন্নয়নে নজরদারি করতে সরাসরি যোগাযোগের জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পূর্ব মেদিনীপুর সার্কেল এবার একটি নির্দিষ্ট হোযাটসঅ্যাপ গ্রুপ তৈরি করবে। নির্দিষ্ট ই মেল আইডি ও গ্রুপের মহিলাদের জানিয়ে দেওয়া হবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে। উদ্যেশ্য এর মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অভাব অভিযোগ দ্রুত সমাধান করা সম্ভব। শুক্রবার কাঁথিতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত গ্রামীণ স্বরোজকার প্রশিক্ষণ সংস্থায় (আর সেটি ) আয়োজিত এক কর্মশালায় কথাগুলি বলেন ব্যাংকের পূর্ব মেদিনীপুর জেলার সার্কেল হেড বিশ্বজিৎ রাউতরে।

ব্যাংকের দিল্লির সর্বভারতীয় প্রধান কার্যালয় এর ডেপুটি জেনারেল ম্যানেজার মৃত্যুঞ্জয় কুমার এই কর্মশালায় উপস্থিত হয়ে বলেন আজ সারা দেশে ব্যাংকের পক্ষ থেকে ২০০ টি কেন্দ্রে বৃহৎ কৃষি প্রসার কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। তারই অঙ্গ হিসাবে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিয়ে এখানে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। লক্ষ্য কৃষির পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়ন ও নারী শক্তির বিকাশ । তিনি জানান ১১ জুলাই থেকে চলা কৃষি প্রসার কার্যক্রম সারা দেশে কৃষি ক্ষেত্রে কৃষকদের তিন হাজার কোটি টাকার ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার ক্ষেত্রে ২০০ কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। তিনি তাঁর বক্তব্যে গোষ্ঠীর সদস্যদের অনুরোধ করেন আপনারা ব্যাংকের ঋণ নিয়ে যথাযথভাবে ব্যবহার করুন। এবং সেই ঋণ যথাসময়ে পরিশোধ করুন। ব নিজ নিজ ব্যবসার সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ব্যক্তিগত ভাবেও ঋণ দিতে ব্যাংক খুবই উৎসাহী।

জেলা আনন্দধারার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও প্রাক্তন লীড ডিস্ট্রিক্ট ম্যানাজার সুদীপ মাইতি বলেন বিগত বৎসরে স্বনির্ভর গোষ্ঠীদের ঋণ দেওয়ার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ায় প্রশংসা করে বলেন এবারে জেলার স্বনির্ণর গোষ্ঠীদের ৩৪০০ কোটি টাকা ঋণ দেওয়া হবে প্রায় ৭২০০০ গ্রুপের মধ্যে। এমনই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁথি রামকৃষ্ণ সারদা মিশনের সম্পাদক তপন কুমার দাস, ব্যাংকের ডেপুটি সার্কেল হেড মানবেন্দ্র তেওয়ারি, জেলার লীড ডিস্ট্রিক্ট ম্যানাজার রাকেশ কুমার মিশ্র, বিভিন্ন শাখার ম্যানেজার, ব্যাংকের তমলুক অফিসের আধিকারিকবৃন্দ সহ প্রায় ৭০-৮০ টি স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যাবৃন্দ। কর্মশালায় স্বনির্ভর গোষ্ঠীর হাতে ঋণের সম্মতি পত্র তুলে দেন বিভিন্ন অধিকারীকগণ। এই উপলক্ষে ব্যাংক একটি বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প ও এই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষিত মহিলাদের উৎপাদিত দ্রব্যের একটি প্রদর্শনীর ও আয়োজন করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রশিক্ষণ কেন্দ্রের প্রাক্তন ডিরেক্টর ডঃ উজ্জ্বল কুমার বর, প্রশিক্ষক উত্তম জানা, সৌমাল্য ভট্টাচার্য।এছাড়া উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ মণ্ডল, অভি সামন্ত, রাজেশ দাস, অশ্বিনী বর সহ প্রশিক্ষণ কেন্দ্রের অন্যান্য সদস্যরা।





