প্রদীপ কুমার সিংহ :- ১ লা জুলাই পশ্চিম বাংলা প্রাক্তন মুখ্যমন্ত্রীর ডাক্তার বিধান চন্দ্র রায়ের ১৪৩ তম জন্মদিন বারুইপুরের বিভিন্ন জায়গায় পালিত হল। যদিও ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন একই দিনে। বারুইপুর মদারাট পোস্ট অফিসের কাছে বিশিষ্ট সমাজসেবীর শ্রীধর পাল মহাশয় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা সোমবার ডাক্তার বিধানচন্দ্র রায়ের ১৪৩ তম জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিতে মাল্য দান করেন। এখানে ছোট্ট একটি অনুষ্ঠান হয়।

পাশাপাশি বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর ফুলতলা পিয়ালী টাউনে বারুইপুরে বিডিও অফিসের পাশে একটি পার্কে ডাঃ বিধান চন্দ্র রায় স্মৃতি কমিটির পক্ষ থেকে ডাক্তার বিধান চন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করেন। বিধান চন্দ্র রায় স্মৃতি কমিটির সদস্যরা। বারুইপুর ফুলতলা মাঠের পাশে পিয়ালী টাউন বিধান স্মৃতি সংঘের পরিচালনায় ডাঃ বিধান চন্দ্র রায়ের ১৪৩ তম জন্মদিন উপলক্ষে তার মূর্তিতে মালদাহানের পরে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সরদার। বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তীর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।এই রক্তদান শিবিরটি প্রতিবছরই এই দিন করে।এ বছর ২০তম বর্ষ এ পদার্পণ করে।রক্তদান শিবিরটি সহযোগিতা করে বারুইপুর মহাকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক। সংঘ ভবনেই রক্তদান শিবিরটি হয়।মহিলা ও পুরুষ মিলে প্রায় ৯০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে। বারুইপুর পিয়ালী টাউন বিধান স্মৃতি সংঘ রক্তদান ছাড়া বিভিন্ন অনুষ্ঠানের ও আয়োজন করে।







