প্রদীপ কুমার সিংহ
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরু হয়ে গেল ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সোমবার থেকে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর মিলিয়ে মোট চারটি সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে। সোমবার ছিল তৃতীয় সেমিস্টারের প্রথম দিন বাংলা পরীক্ষা। এবারের পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৬০ হাজার গতবারের তুলনায় প্রায় দেড় লক্ষ্য বেশি পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিচ্ছে। ছাত্রের থেকে ছাত্রী সংখ্যা অনেক বেশি।

প্রশ্নপত্র আগেই এসে গিয়েছিল থানায় জমা ছিল। সেখান থেকে সোমবার সকাল বেলায় পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তার সঙ্গে প্রশ্নপত্র নিয়ে যায় স্কুল কর্তৃপক্ষ।।দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর এলাকায় বেশ কয়েকটি স্কুলে উচ্চমাধ্যমিকে তৃতীয় সেমিস্টারের পরীক্ষার কেন্দ্র হয়েছে। সেই স্কুলগুলি বারুইপুর মদারাট পপুলার একাডেমী,বারুইপুর রাসমণি বালিকা বিদ্যালয়, সীতাকুণ্ড উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ আরো কয়েকটি স্কুলে।
বারুইপুর মদারাট পপুলার একাডেমী কেন্দ্রে পাঁচটি স্কুলের প্রায় ৪৩০ জন ছাত্র-ছাত্রী সিট পড়েছে। পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীরা ঢোকার সময় পুলিশ দিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। সেইসঙ্গে ছাত্রছাত্রীরা যখন স্কুলের ভেতর ঢুকে তখন মেটাল ডিটেক্টর দিয়ে তাদের দেহ তল্লাশি করা হয়। কোন ব্যাগ নিয়ে ক্লাসের মধ্যে ঢোকার নিষেধ ছিল। পেন, কার্ড বোর্ড, লেভেল ছাড়ার জলের বোতল ক্লাসরুমের ভেতর নিয়ে যাওয়ার অনুমতি ছিল।যেসব ছাত্র-ছাত্রীরা ক্লাস রুমের ঢোকার আগেই সিট নাম্বার লিস্টে দেখে বা কোন গন্ডগোল হয় তাদের জন্য একটি টিচার রেখে আলাদা ব্যবস্থা করেছিল স্কুল কর্তৃপক্ষ। সে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে তাদের কোন ঘরে শিট পড়েছে তা বলে দিয়েছে।

বারুইপুর রাসমণি বালিকা বিদ্যালয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে আধিকারিকরা স্কুলের ভেতরে যার এবং সেখান পরীক্ষার ব্যবস্থার সব ঠিক আছে কিনা তা খতিয়ে দেখেন। তবে বারুইপুরে আজকের এই পরীক্ষা নির্বিঘ্নে হয়। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা বা গন্ডগোল হয়নি।





