Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

।। পাঁশকুড়ার যশোড়া কোঅপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটিতে জয়ী সিপিএম ।।

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলাতে ধীরে ধীরে নিজেদের শক্তি বাড়াচ্ছে বামেরা। এই জেলায় আগেই
কোলাঘাট,হলদিয়ার সমবায় ও ইউনিয়নের নির্বাচনে জয়ী হয়েছে বামেরা ।এবার পাঁশকুড়া কোঅপাটিপ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটির নির্বাচনে জয়ী হয়ে বোর্ড দখল করলো সিপিএম।

জানা গেছে এই সমবায় মোট আসন ৯টি।
সিপিএম ৯টি,তৃণমূল কংগ্রেস ৯টি,
বিজেপি ৪টি এবং সিওই আই ১টি আসনে তাদের প্রার্থী দেয়। রবিবার সকাল থেকে নির্বাচনকে ঘিরে উত্তেজনা চরমে ছিলো।

বিজালে ভোট ফলাফল জানা যায় যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ৪ জন প্রার্থী এবং
সিপিএমের ৫ জন প্রার্থী জয়ী হয়েছে।রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির প্রার্থীরা একটা আসনেও খাতা খুলতে পারেনি।

সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি বলেন মানুষ বামেদের সাথে আছেন ।ভোট প্রদানের সুযোগ পেলেই তার প্রমান দিচ্ছেন তাঁরা

Related News

Also Read