Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। পুলিশের অভিযানে পাঁচ লক্ষ টাকার চোরাই সোনা উদ্ধার ।।

প্রদীপ কুমার সিংহ :- বারুইপুর পুলিশ জেলার মহিলা পুলিশ কর্মীর বাড়ি থেকে সোনার গয়না চুরি করে বিক্রি করে দেওয়া হয় সোনার দোকানে।গত মাসে বারুইপুর পুলিশ জেলার একজন মহিলা পুলিশ কর্মচারী বারুইপুর থানার অন্তর্গত গোলপুকুর এলাকায় বাড়িতে চার পাঁচ দিন ছিলেন না,আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন।সেই সময় তার বাড়ির তালা ভেঙে আনুমানিক ৫ লক্ষ টাকার সোনা ও নগদ এক লক্ষ টাকা চুরি হয়। বারইপুর থানায় একটি চুরির অভিযোগ দায়ের করে ওই মহিলা কর্মী। তদন্ত নামে বারুইপুর থানার পুলিশ।

বারুইপুর থানার আধিকারিক রনি সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী দু তিন দিন ধরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে সোনার গয়না উদ্ধার করে। সেই সঙ্গে
গ্রেপ্তার করা হয় এই চুরি চক্রের পান্ডা সহ মোট তিনজনকে, এদের নাম নিজাম মোল্লা ওরফে বাচ্চু, সৌরভ পাত্র ও উত্তম কর্মকার। বাড়ি উত্তর ২৪ পরগনার জগদল, বিষ্ণুপুর, ও মন্দিরবাজার থানা এলাকায়।

পুলিশ জানিয়েছে, গত মাসে বারুইপুর গোলপুকুর এর বাসিন্দা এক মহিলা পুলিশ কর্মীর বাড়িতে চুরি হয়, অভিযোগ,৫ লক্ষ টাকার গয়না ও নগদ ১ লক্ষ টাকা খোয়া গিয়েছিল। সেই চুরির তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করে। এই দলের পান্ডা নিজাম মোল্লা ওরফে বাচ্চু, তার নামে বারুইপুর, জয়নগর থানা সহ একাধিক থানায় চুরির অভিযোগ আছে। বাকি দুজন মূলত চুরির গয়না কিনে নিজেদের দোকানে গলিয়ে বিক্রি করতো এবং চোরাই সোনা কেনা বেচার সাথে যুক্ত বহুদিন ধরে

Related News

Also Read