Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩২ বুধবার ( ১৪ই জানুয়ারি, ২০২৬ )

লায়ন্স ক্লাব অফ কন্টাই এর উদ্যোগে মাতৃদুগ্ধপানের প্রয়োজনীয়তা বিষয়ক কর্মসূচি।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির
মাদার নার্সিংহোমে লায়ন্স ক্লাব অফ কন্টাই এর উদ্যোগে গর্ভবতী ও প্রসূতি মা, নার্স এবং অন্যান্য স্বাস্থ্য কর্মীদের মধ্যে মাতৃদুগ্ধপানের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব নিয়ে একটি কর্মশালা আয়োজিত হয়।

এই কর্মশালায় বক্তব্য রাখেন ডা: নন্দিতা পট্টনায়ক, ডা: গৌতম জানা, লায়ন জোন চেয়ার পারসন  রূপক গিরি এবং ডায়াটিশিয়ান সর্বাণী কর জানা,কাঁথি পৌরসভার হেলথ অফিসার ডা: প্রিয়তোষ দাস প্রমুখ।এই সভায় স্বাগত ভাষণ দেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন শান্তনু গিরি।

এই সভায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এ বছরের স্লোগান মাতৃদুগ্ধ পান যে কোনো সময়ে যে কোনো জায়গায় – বিষয় সম্যক ভাষন রাখেন ডাঃঅনুতোষ পট্টনায়ক।

সভায় অন্যান্যদের মধ্যে ছিলেন কাঁথি লায়ন্স ক্লাবের  সম্পাদক  অশোক কুমার সাহু,সহবসভাপতি রিতা রায় ভূইয়া, ট্রেজারার সুতপা বায়েন চ্যাটার্জী প্রমুখ।

Related News

Also Read