আগামী ২১ শে জুলাই ধর্মতলায় শহীদ দিবসকে জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে কাঁথি বীরেন্দ্র স্মৃতি সৌধে প্রস্তুতি সভা আয়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক তরুণ মাইতি। বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অভিজিৎ দাস, প্রাক্তন মন্ত্রী অধ্যাপক জ্যোতির্ময় কর,বিধায়ক উত্তম বারিক, প্রাক্তন বিধায়ক অর্ধেন্দু মাইতি,প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, ডিপিএসসি র চেয়ারম্যান হাবিবুর রহমান, মহিলা নেত্রী কাজল বর্মন, তরুণ জানা, রীনা দাস, সিদ্ধার্থ মাইতি, অতনু গিরি, মাণিক ঘোড়াই প্রমুখ নেতৃবৃন্দ। সভায় বক্তারা ২১ শে জুলাই শহীদ দিবস পালনের প্রেক্ষাপট বিশ্লেষণ করেন।সেই সাথে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জনবিরোধী ও বিভেদকামী বিজেপি সরকারকে উৎখাত করে দেশের সংবিধান ও ধর্মনিরপেক্ষতার আদর্শ রক্ষায় দিল্লি চলো অভিযান সফল করার আবেদন জানান। সেইসাথে রাজ্য সরকার কে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার মুখের মত জবাব দিতে কর্মসূচী কে সাধারণ মানুষের সভায় রূপান্তরিত করা র জন্য বক্তারা আহ্বান জানান।






