Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

ইন্দ্রজিৎ আইচ সম্পাদিত ছোটোদের নাটকের বই ” স্কুল কলেজের নাটক “

কেকা মিত্র

ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে পাণ্ডুলিপি প্রকাশন থেকে প্রকাশিত হলো ইন্দ্রজিৎ আইচ এর সম্পাদনায় ছোটোদের নাটকের বই ” স্কুল কলেজের নাটক “।

৪০০ পাতার এই বইটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন
নাট্যকার ও নির্দেশক ড: তাপস দাস, নাট্যকার এবং নির্দেশক সুধাংশু কুমার রায়। মঞ্চে উপস্থিত ছিলেন সম্পাদক ইন্দ্রজিৎ আইচ এবং পাণ্ডুলিপি প্রকাশনের কর্ণধার শুভেন্দু মিশ্র। ৪০০ পাতার এই বইতে রয়েছে ১৫ টি ছোটোদের নাটক। দাম মাত্র ৪৩০ টাকা।নাটক গুলো লিখেছেন ড: তাপস দাস, কুন্তল মুখোপাধ্যায়, সুধাংশু কুমার রায়, জীবন অধিকারী, শঙ্খ ভট্টাচার্য্য, কালাচাঁদ দাস, প্রতাপ সেন, সৌমেন রায়, সুবীর মিস্ত্রী, সোমনাথ ভট্টাচার্য,পিনাকী গুহ, প্রদীপ কুমার রায়, আশীষ চট্টোপাধ্যায়, তিতলি চক্রবর্তী, শান্তনীল গাঙ্গুলী, চঞ্চল ভট্টাচার্য, শমীক বিন্দু এবং সুস্মেলী দত্ত।

এই বইতে যে নাটকগুলো আছে সেই গুলো ছোটোদের উপযোগী নাটক। আগামী প্রজন্মকে থিয়েটারে বা নাটকে আগ্রহ বাড়ানোর জন্য সম্পাদক ইন্দ্রজিৎ আইচ এর এই প্রয়াস।
এরআগে ইন্দ্রজিৎ আইচ এর পাণ্ডুলিপি থেকে প্রকাশিত দুটি বই স্কুল কলেজ ও ক্লাবের নাটক এবং শ্রুতিনাটকের সংকলন নাটক মহলে খুব সমাদৃত হয়েছিলো।

-ইন্দ্রজিৎ আইচ সাংবাদিকতা শুরু করেন ১৯৯৬ সাল থেকে। জন্ম তার কলকাতায়। স্কুলে পড়াকালিন লেখালেখি শুরু। কলেজে পড়তে পড়তে সাংবাদিকতায় হাতেখড়ি। সেইসময় কয়েক বছর আকাশবাণীর যুববানি তে কর্মরত ছিলেন। (১৯৯৬ থেকে ২০২৫) তিরিশ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত। পাশাপাশি বিধিন পত্রপত্রিকায় লিখেছেন নানা গল্প, কবিতা প্রবন্ধ। প্রকাশিত হয়েছে তার চারটি কাব্য গ্র এছাড়া পাণ্ডুলিপি থেকে প্রকাশিত হয়েছে ইন্দ্রজিৎ আইচ সম্পাদিত গ্রন্থ ” ধর্ষণ এক সামাজিক ব্যাধি” জাদু বিজ্ঞানের অন্তরালে “স্কুল – কলেজ ও ক্লাবের নাটক”, “ছোটদের নাটকের সংকলন”, “নাচ শিখতে হলে এবং “শ্রুতি নাটকের সংকলন”।

চেতনা সাহিত্য পত্রিকা থেকে প্রকাশিত হয়েছে ইন্দ্রজিৎ আইচ ও চপল বিশ্বাস সম্পাদিত “অন্যন্য সৌমিত্র”, “স্মরণে সৌমিত্র” এবং “৯০ তো সঞ্জীব চট্টোপাধ্যায়”। সব মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৪ টি। পেয়েছেন সাংবাদিকতার জন্য বর্ষসেরা পুরস্কার এবং নাট্য সম্মান। পাশাপাশি তিনি জাদুকর হিসাবে খুব জনপ্রিয়। অনেক সরকারি ও বেসরকারি অনুষ্ঠানে তিনি ম্যাজিক দেখান। তিনি ম্যাজিক এর জন্য বিভিন্ন সংঘটন থেকে পেয়েছেন নানা এওয়ার্ড। ভালবাসেন ছবি তুলতে, বেড়াতে যেতে, গান শুনতে, সিনেমা দেখতে এবং বই পড়তে।

পাশাপাশি সঞ্চালনা ও বিভিন্ন সমাজসেবার কাজে যুক্ত থাকেন। সবমিলিয়ে বহুমুখী প্রতিভার অধিকারী সাংবাদিক ও কবি ইন্দ্রজিৎ আইচ এর বর্ণময় জীবন। আগামীদিনে তিনি আরো নানা ধরনের বিষয়ে সম্পাদনা মূলক গ্রন্থ প্রকাশে আগ্রহী।

Related News

Also Read