Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

।। হলদিয়াতে জাতীয় লোক আদালত দিবস উদযাপন ।।

শনিবার ছিলো জাতীয় লোক আদালত দিবস ।পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমা আদালতে দিনটি উদযাপন করা হয়।সেই উপোলক্ষ্যে সিটি সেন্টার ও মঞ্জুশ্রী মোড়ে ভ্রাম্যমাণ আদালত ক্যাম্প বসে।



শিল্পশহর হলদিয়ার দুটি ভ্রাম্যমাণ আদালতে অসংখ্য মানুষ ভিড় জমায়। হলদিয়ার দুর্গাচক থানার ওসি রাবণ হেমরম ও ট্রাফিক এসআই রানা ব্যানার্জি ও অন্যান্য পুলিশ কর্মী এবং ট্রাফিক কর্মীরা এই ভিড় নিয়ন্ত্রণ করে। যারা ট্রাফিক আইন ভঙ্গ করেছেন তাদের হয়রানি থেকে রেহাই পেতে সরাসরি মোবাইল ক্যাম্প এর মাধ্যমে বিচারের মাধ্যমে জরিমানার টাকা নেওয়া হচ্ছে।

মঞ্জুশ্রী লোক আদালত ক্যাম্পে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সমরেশ বেরা,জেলা আদালতের চেয়ারম্যান গোপাল কর্মকার , এছাড়া কয়েক বেশ কয়েকজন জজ উপস্থিত ছিলেন।

Related News

Also Read