Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

হকার ও ফেরিওয়ালাদের নিয়ে সচেতনতা শিবির

হকার ও ফেরিওয়ালাদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার উদ্যোগে স্থানীয় পুরসভার সভাগৃহে একদিনের সচেতনতা শিবির আয়োজিত হয়।

এদিন এগরা পুরসভার পুরপ্রধান স্বপন কুমার নায়কের নেতৃত্বে শহরের ফেরিওয়ালা এবং হকারদের নিয়ে বিশেষ শিবির হয়েছে। প্রশাসন সূত্রের খবর, প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনায় হকার ও ফেরিওয়ালারা কি কি সুযোগ সুবিধা পাবেন, মূলত তা নিয়েই বিস্তারিত আলোচনা করা হয়েছে। পাশাপাশি এগরা শহরের শতাধিক হকার ও ফেরিওয়ালাদের নানান উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে পুরসভার তরফে।

সভায় উপস্থিত ছিলেন এগরার পুরপ্রধান স্বপন কুমার নায়ক, ইণ্ডিয়ান ব্যাঙ্কের এগরা শাখার ম্যানেজার স্বস্তিরঞ্জন সাউ, এগরার উপ-পুরপ্রধান সোমা চক্রবর্তী, এক্সিকিউটিভ অফিসার শঙ্কর মাইতি, ফিনানশিয়াল অফিসার পার্থ মন্ডল ও রতন পাহাড়ি প্রমুখ।

Related News

Also Read