Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

রিয়েল স্টার ক্লাবের দুর্গা পুজোর খুঁটি পুজা ।।

প্রদীপ কুমার সিংহ :- বারুইপুর রিয়েল ষ্টার ক্লাবের পরিচালনায় বৃহস্পতিবার সকালে পঞ্চম বছরের দূর্গা পূজার খুঁটি পূজা অনুষ্ঠিত হল ।

রিয়েল স্টার ক্লাবের এক সদস্যের সঙ্গে কথা বলে জানা যায় যে এ বছর দুর্গাপূজা পঞ্চম বছরে পদাপন করল সেই উপলক্ষে বৃহস্পতিবার খুঁটি পূজা হয় এবং এ বছরে তাদের মন্ডপের ভাবনা সুসজ্জিত পাল তোলা নৌকা অর্থাৎ সওদাগরের নৌকা।

এবার মন্ডপের বাজেট প্রায় ছয় লক্ষ টাকা ও দুর্গাপূজার বাজেট ১০ লক্ষ টাকার ওপর। এই দূর্গা পুজোর প্রতিমা আসবে সুদূর লক্ষীকান্তপুর থেকে। খুব ধুম ধামের সঙ্গে এই পূজা হয়ে আসছে এতদিন ধরে। এই পূজাতে সর্বধর্ম সমন্বয়ে কমিটি তৈরি হয়।

Related News

Also Read