Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

।। আকাশ আট এ কালী পুজোয় ” নিরামিষ পাঠার মাংস” ।।

ইন্দ্রজিৎ আইচ :-কথায় বলে বাঙালি রসনায় তৃপ্ত হন। আর সেই সব ভোজন রসিক দের কথা ভেবে আকাশ আট এর সব থেকে জনপ্রিয় শো রাধুনীর স্পেশাল শো হতে চলেছে ২৪ অক্টোবর সোমবার বেলা ১’৩০ মিনিটে। কালী পুজো উপলক্ষে সেদিন দেখানো হবে খুব সুন্দর একটা রেসিপি ” নিরামিষ পাঠা র মাংস।

থাকবেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য ও তৃষা। রাধুনী তে এইবার এই রান্না টি করবেন সঙ্গীত শিল্পী তৃষা। তিনি সেদিন কালী মায়ের গান ও গাইবেন।



উপস্থাপনায় থাকবেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। এই রাধুনী পরিচালনায় আছেন পম্পি মুখোপাধ্যায় । এই রাধুনী র প্রযোজক হলেন আকাশ আর্ট এর ডিরেক্টর ইসিতা সুরানা ও প্রিয়াঙ্কা সুরানা বারদিয়া।রাধুনী আকাশ আর্ট এ দেখায় সোম থেকে রবিবার ঠিক দুপুর ১’৩০ মিনিটে।

আজ কালী পুজোর স্পেশাল এর নিরামিষ পাঠার মাংস র শুটিং হয়ে গেলো আকাশ আর্ট এর রুবির অফিস এ। সকলেই উপস্থিত ছিলেন আজ। এই স্পেশাল এপিসোড নিয়ে সকলেই খুব আশাবাদী যে এই কালী পুজোর স্পেশাল রান্না সকল দর্শকদের ভালো লাগবে।

Related News

Also Read