Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

ময়নার শিক্ষককে অপহরণ বুদ্ধির জরে রক্ষা পেলেন শিক্ষক।

ময়নার লালুয়াগেড়িয়া গ্রামের বাসিন্দা মলয় বর্মন। তিনি ময়না বিষ্ণুমিশ্রচক প্রাথমিক বিদ্যালয় শিক্ষক এবং ২০৯ ও ২৫৯ নম্বরের বিএল ও। গতকাল স্কুল যাওয়ার নাম করে নিখোঁজ হয়ে যায়।

ময়না থানাতে নিখোঁজ ডাইরিও করেন তার পরিবার। নিখোঁজ হয়ে যাওয়া শিক্ষক মলয় বর্মন বলেন স্কুল যাওয়ার সময় তার ফোনে এক অপরিচিত ফোন আসে। এক কোম্পানিতে কাজে যাওয়ার নাম করে নিমতৌড়িতে ডেকে পাঠায় তাঁকে। আর্থিকভাবে সংকট থাকায় প্রলভনে পা দেয় অপহৃত ওই স্কুল শিক্ষক। এরপর নিমতৌড়িতে অপরিচিত কিছু লোকের সাথে দেখা হওয়ার পর তাঁদের গাড়িতে উঠলেই অচৈতন্য হয়ে যান তিনি।

 

গতকাল গভীর রাতে যখন জ্ঞান ফেরে তিনি দেখেন একটা ঘরের মধ্যে বন্দী রয়েছেন তিনি। এবং তার ব্যবহৃত মোবাইল নিয়ে নেওয়া হয়েছিল। কিছুটা বুদ্ধির জোরে গভীর রাতে দুষ্কৃতীদের চোখে ধুলো দিয়ে চম্পট দেয় ওই অপহৃত শিক্ষক।

তিনি জানান বর্ধমানের মগরা স্টেশনের কাছে এসে পৌঁছান তিনি। ট্রেন ধরে হাওড়া ষ্টেশনে এসে বাড়ির লোকজনদের পুরো ঘটনা জানানোর পর বাড়ির লোকজন ওই শিক্ষককে হাওড়া স্টেশন থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। তবে কি কারণে অপহরণ তা এখনও জানতে পারেনি ওই শিক্ষক ও তার পরিবার।

Related News

Also Read