পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ ব্লকের পাঁউশি তৃনমূলের সভা বানচাল করতে সভা চলাকালীন বোমবাজী করলো বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি।গতকাল রবিবার ভগবানপুরের ভূপতিনগরে শুভেন্দু অধিকারীর সভা করেছিলেন ।তার পাল্টা সোমবার জনসভা করল তৃণমূল কংগ্রেস। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি, প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জি, রাজ্য সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ,প্রাক্তন বিধায়ক অর্ধেন্দু মাইতি, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন,বিকাশ বেজ, ছাত্র নেতা সুদীপ রাহা,মানব পড়ুয়া,অম্বিকেশ মান্না,কাজল বর্মন,অনুরাধা নন্দ গোস্বামী, মিহির ভূঞ্যা প্রমুখ নেতৃবৃন্দ।

কারা মন্ত্রী অখিল গিরি নিজের ভাষনে প্রথম থেকেই বিজেপি ও শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমন করেন ।সেই সাথে শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীকে নেটিং মন্ত্রী বলেও কটাক্ষ করেন অখিল।
তৃণমূলের সভা চলাকালীন বোমের আওয়াজ পাওয়ার প্রসঙ্গে রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি বলেন শুভেন্দু অধিকারী গতকাল মুগবেড়িয়া থেকে চলে যাওয়ার পর রাত্রি থেকে বোমাবাজি করে সাধারণ মানুষকে ভয় দেখানো হয়। যাতে আজকের তৃণমূলের সভায় কোন মানুষ আসতে না পারে।মানুষ ভয় পায়নি।তাই মিটিং চলাকালীন সভাস্থল থেকে কিছুটা দুরে দফায় দফায় বোমাবাজী করা হয়।

প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক ক্ষেত্রে চরম অকৃতজ্ঞ বলে অভিহিত করেন। তিনি বলেন শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে যে সিঁড়ি ব্যবহার করে উঁচু তে উঠেন সেই সিঁড়ি কে প্রথমে কেটে দেন।যে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু ও তাঁর পরিবারকে সমস্ত ক্ষমতা দিয়েছেন সেই মমতা ব্যানার্জীকে অশালীন আক্রমণ করতে তিনি দ্বিধা করেন না।তাঁর পতন অনিবার্য বলে অভিমত প্রকাশ করেন রাজীব ব্যানার্জী।






