পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের দেশদত্তবাড় ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের নজর কাড়া সাফল্যে অভিভূত ছাত্র-ছাত্রী অভিভাবক অভিভাবিকা স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয়ের জন্ম লগ্ন থেকে মাধ্যমিকে সব থেকে ভালো ফল ২০২৪ এর মাধ্যমিক পরীক্ষায় ছাত্র ছাত্রীরা করেছে। এবার১১৯ জন পরীক্ষার্থী সবাই উত্তীর্ণ। তাদের মধ্যে ১৭ জন স্টার, ১২ জন ফার্স্ট ডিভিশন, বিদ্যালয়ে ৬৭৪ সর্বোচ্চ নম্বর পেয়েছে সৌম্যদীপ মাঝি। তাই সোমবার কৃতী ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সম্বর্ধনা প্রদান করা হল বিদ্যালয়ের পরিচালক কমিটির পক্ষ থেকে।

উপস্থিত ছিলেন পরিচালক কমিটির সভাপতি তথা কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির সভাপতি আমিন সোহেল,প্রধান শিক্ষক দেবপম পড়িয়ারী ,পরিচালক কমিটির সদস্য অজিত খাটুয়া, ও সত্যব্রত খুটিয়া,সহ সকল শিক্ষক-শিক্ষিকারা ও শুভানুধ্যায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের মাধ্যমে আগামী দিনের ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনে আগ্রহী হতে অনুপ্রাণিত করা হয়।






