Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

প্রাথমিক পৌর ক্রীড়াচক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কাঁথি পৌরসভা অন্তর্ভুক্ত প্রাথমিক পৌর ক্রীড়াচক্রের ৪৬ তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আজ হলো কাঁথি সিএসএসএ মাঠে।

জাতীয় পতাকা উত্তোলন করেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত ও সতীনাথ দাস অধিকারী। চক্রের পতাকা উত্তোলন করেন আহবায়ক শিক্ষক দেবদত্ত পাহাড়ি। উদ্ধোধন নৃত্য করেন কাঁথি হিন্দু বালিকা বিদ্যালয়ের ছাত্রীগন। প্রদীপ প্রজ্জ্বলন করেন এস আই চিরঞ্জীব সাঁতার। স্বাগত বক্তব্য রাখেন হলদিয়া উন্নয়ন পর্যদের চেয়ারম্যান অধ্যাপক জ্যোতির্ময় কর।

 

এই প্রতিযোগিতায় কাঁথি পৌর এলাকার ২৩ টি স্কুলের ৩শত জন প্রতিযোগী অংশগ্রহণ করে। উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস দোলাই ও সুশিল দাস,কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার দুই সহ সম্পাদক শিক্ষক ইমরান আলি খাঁন, রামকৃষ্ণ পন্ডা প্রমুখ। সমস্ত খেলা গুলি অফিসিয়াল ছিলেন শিব শংকর কামিলা ও তার টিম।

 

সবাই কে অভিনন্দন জানিয়ে জেলা প্রাথমিক সংসদের চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান বলেন আগামী ২৩ ডিসেম্বর সিএসএসএ মাঠে সার্কেল স্পোর্টস অনুষ্ঠিত হবে।

Related News

Also Read