Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

।। পান্ডুয়ার সাতঘরিয়া প্রাথমিক স্কুলে পুনর্নির্বাচন ।।

পান্ডুয়ার সাতঘরিয়া প্রাথমিক স্কুল ২৬২ নম্বর বুথে পুনর্নির্বাচন হচ্ছে।এই বুথে ভোট বাতিল হয় ব্যালট পেপার বদল হয়ে যাওয়ায়।পান্ডুয়ারই জায়ের দ্বারবাসিনীর ৭ নম্বর বুথে গ্রাম সভার ব্যালটে ভোট চলছিল ২৬২ নম্বর বুথে সকাল থেকেই।

সাতঘরিয়ায় সিপিএম এর সেখ নিজামউদ্দিন তৃনমূলের আসগর আলি দুই প্রার্থীর নাম ব্যালটে ছিল না।সেটা নজরে পরে সাত ঘন্টা ভোট হওয়ার পর।প্রায় ৪০০ ভোট পরে গিয়েছিল ততক্ষনে।এরপর ভোট গ্রহন বন্ধ করে দেওয়া হয়।এই বুথে ৮৪৭ ভোটার।

সকাল থেকে হাফ সেকশান কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট চলছে কড়া নিরাপত্তায়।রয়েছে রাজ্য সশস্ত্র পুলিশ।আবার ভোট হবে গতকাল রাতে কমিশনের নির্দেশ আসার পর মাইক প্রচার করে ভোটারদের জানিয়ে দেওয়া হয়।

ভোট লুট,ব্যালট বক্স পুকুরে ফেলে দেওয়া,ব্যালট বদল হয়ে যাওয়ায় হুগলিতে মোট ২৯ টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে।একটি পান্ডুয়া বাকি আরামবাগ মহকুমায়।

Related News

Also Read