Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

।। দুঃস্থ বস্তিবাসীদের শীতবস্ত্র প্রদান ।।

প্রদীপ কুমার মাইতি :- ফের মানবিক মুখ ‘আঞ্জুমান ইমদাদুল মুসলিমিন’। অসহায় দুঃস্থ বস্তিবাসীদের দেওয়া হল উপহার সামগ্রী। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের তেঁতুলিয়াগিরিতে ‘আঞ্জুমান ইমদাদুল মুসলিমিন’ এর তরফে কয়েকশো বস্তিবাসীদের দেওয়া হল নানাবিধ প্রয়োজনীয় উপহার সামগ্রী ।



এদিন দুঃস্থ বস্তিবাসীদের বিশেষ আর্থিক সাহায্য, শাড়ি, লুঙ্গী, কম্বল, চাদর-সহ নানা সামগ্রী দেওয়া হয়েছে।

অসহায় দুঃস্থ বস্তিবাসীরা উপহার সামগ্রী পেয়ে খুবই খুশি। পাশাপাশি এলাকায় শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানানো হয়।


এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলানা জহিরুদ্দীন রিজভি, মৌলানা রুস্তুম আলি, সমাজসেবী মীর সেরাজুল আলি, মীর রিয়াসেদ আলি, সমাজকর্মী ফৈজুদ্দিন আলি প্রমুখ।

Related News

Also Read