Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

ওপেন স্টেট ক্যারাটে প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপরের জয়জয়কার।

উলুবেড়িয়ার রবীন্দ্রভবনে ক্যারাটে প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট ৬০০ জন প্রতিযোগী যোগ দেয়। আর তাতে পূর্ব মেদিনীপুরে পনেরো জন সাফল্য অর্জন করেছে।

ক্যারাটে সোসিয়েশন অফ ইন্ডিয়া ও পূর্ব মেদিনীপুর হলদিয়া ক্যারাটে গেমস এন্ড স্পোর্টস এসোসিয়েশনের যৌথ উদ্যোগে হাওড়ার উলুবেড়িয়াতে আয়োজিত হয় এই ওপেন স্টেট ক্যারাটে প্রতিযোগিতা।

পূর্ব মেদিনীপুর থেকে যারা অংশগ্রহন করে তাঁদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে স্বর্ণপদক প্রাপ্ত ৮ জন। ছয় জন দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্যপদক ছিনিয়ে নিয়েছে। আরেক এক জন তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক পেয়েছে।

Related News

Also Read