Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

নন্দীগ্রামে পান ব্যাবসায়ীদের সভা।

পান ব্যবসায়ীদের নানা সমস্যা নিয়ে বিভিন্ন দাবী দাওয়া জানানো হয়েছিল রাজ্য সরকারকে। তার ভিত্তিতে রাজ্য সরকার পান ফার্মার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি বৈঠক করার প্রস্তাব দিয়েছে।

আগামী ২৩ সেপ্টেম্বর সেই বৈঠক হবে। তার আগে একটি প্রস্তুতি সভা করল রাজ্য পান ফার্মার্স এসোসিয়েশন। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এক ব্লকের বিরুলিয়াতে একটি জরুরী সভা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন পান ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নন্দদুলাল খাটুয়া ও সম্পাদক প্রসেনজিৎ মাইতি সহ অন্যান্য কর্মকর্তাগন।

এই সভায় সিদ্ধান্ত হয় ২৩ সেপ্টেম্বর রাজ্য সরকারের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে কি কি দাবি জানানো হবে। জানা গেছে পানের সঠিক মূল্য পাওয়া এবং চাঁদার জুলুম বা অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা হবে। তার সমাধানের দাবি জানানো হবে। রাজ্যের বিভিন্ন জেলার পান ব্যবসায়ীদের প্রতিনিধি এই সভায় অংশগ্রহণ করেন। বিভিন্ন জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং তার বিস্তারিত আলোচনা হয়। সেই সমস্ত সমস্যাগুলির সমাধানের দাবি জানানো হবে বৈঠকে বলে পান ফার্মার্স এসোসিয়েশন সূত্রে জানা গেছে।

Related News

Also Read