Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

খেজুরি জুড়ে প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন 

পূর্ব মেদিনীপুর জেলার হেঁড়িয়া এরিয়া কমিটির অফিস প্রাঙ্গণে এরিয়া কমিটির উদ্যোগে জননেতা ও প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও শপথ বাক্য পাঠ কর্মসূচি হল।

 

জ্যোতি বসুর ১৭ তম প্রয়াণ দিবসে খেজুরি, কামারদা,হেড়িয়া ও কুঞ্জপুর এরিয়া অফিসগুলোর গঞ্জ এলাকা ছাড়া বিভিন্ন শাখাতে প্রয়াণ দিবসে পালন ও শপথ গ্রহণ অনুষ্ঠান ও শ্রদ্ধা নিবেদন করা হয় কর্মী সমর্থক ধরণী নেতৃত্বগনের উপস্থিতিতে।

খেজুরির কুঞ্জপুরে জেলা কমিটির সদস্য শেখ জাকির হোসেন মল্লিক, প্রতিমা মন্ডল, প্রদীপ মণ্ডল, হেড়িয়াতে শীর্ষেন্দু দাস, গোকুল ঘোড়াই, কামারদাতে সেক জাহারাজ আলী,অমিয় আচার্য,সেক মুস্তক,দিলীপ প্রামানিক,সেক মুস্তাফা, গৌতম প্রধান,সুব্রত ঢালী,স্বপন পন্ডাসহ নেতৃত্ব গন উপস্থিত ছিলেন।

 

খেজুরিতে এখনো আপামোর জনসাধারণের মনে কমরেড জ্যোতি বসুকে নিয়ে আবেগ লক্ষ্য করা যায় সকাল থেকে সন্ধ্যা অবধি। প্রতিটি এলাকায় কোথাও ছোট ছবি, কত বড় বড় হরিণের মধ্য দিয়ে ছবিটা দিয়ে মাল্যদান, বর্বরতা ও নৃশংসতার বিরুদ্ধে লড়াই জারি রাখার শপথ গ্রহণ। আবার কোথাও কোথাও স্লোগানে স্লোগানে মুখরিত মিছিল এবং আলোচনা সভার মধ্য দিয়ে আজকের দিন টিতে জননেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন পার্টির নেতাকর্মী ছাড়াও আপামর জনসাধারণ, শ্রমিক, কৃষক, খেতমজুর, ছাত্র ,যুব, মহিলা ,শিক্ষক কর্মচারী গন।

Related News