প্রদীপ কুমার সিংহ :- বাংলাদেশ, নেপাল সহ ভারতের বিভিন্ন রাজ্যে দূষণমুক্ত পৃথিবী গড়ার ডাকে সাইকেলে যাত্রা করে বাড়ি ফিরলো রামপ্রসাদ নস্কর। আন্তর্জাতিক এই সাইকেল চালকের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানার অন্তর্গত জয়নগর রাজাপুর করাবেগ অঞ্চলে।
রাম প্রসাদ নস্করের সঙ্গে কথা বলে জানা যায়, ২২ মে তিনি উড়িষ্যার ৩০টি জেলাকে দূষণমুক্ত গড়ার ডাকে সাইকেল নিয়ে রওনা দিয়েছিল। বুধবার রাতে বাড়ি ফেরে। তিনি আরো বলেন দূষণমুক্ত
পৃথিবী গড়ার ডাকে বিভিন্ন দেশে, ভারতের বিভিন্ন রাজ্যের মানুষকে সচেতন করার লক্ষ্যে ঘুরে বেড়িয়েছেন সাইকেল নিয়ে। এর আগে ভারতের পার্শ্ববর্তী দেশ নেপাল, বাংলাদেশে গিয়েছিলেন
সুন্দরবনকে রক্ষা করার জন্য।
সম্প্রতি উড়িষ্যার ৩০ টা জেলায় দূষণমুক্ত পৃথিবী ও জীব বৈচিত্র রক্ষার স্বার্থে এক মাসে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার রাস্তার সাইকেলে অতিক্রম করেন। ১৯৯৫ সাল থেকে সাইকেল চালান।
তার আগে সাইকেলে ছাড়া কোন গাড়িতে ওঠেনি। এখনো পর্যন্ত কোনো গাড়িতে ওঠেননি। সাইকেল নিয়েই সব সময় যাতায়াত করেন।

আরো সংবাদের জন্যে নীচের লিংক গুলোতে ক্লিক করুন
https://www.facebook.com/neelushik?mibextid=ZbWKwL
https://youtube.com/@ekhansangbad5105
সংবাদ // বিজ্ঞাপন – এর জন্য যোগাযোগ করুন – ৭০০১৯৮১০২৬ , ৯৯৩২৪৫০৫৪৫





