Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

আজ কেমন যাবে আপনার

মেষ রাশি

 

আজ পরিবারের কারও সদুপদেশে আপনার সারা দিনটা বেশ সুখময় কাটবে। তবে বাড়ির কোনও দামি জিনিস কেনার জন্য অর্থের দিকে টান পড়তে পারে।

 

বৃষ রাশি

 

আজ আপনার দিনটা বেশ অনুকূল থাকবে এবং কর্মের জায়গায় আপনি সকলের শীর্ষে থাকবেন। আজ সংসারে উত্তেজিত হলে স্ত্রীর সঙ্গে বিবাদ অনিবার্য।

 

মিথুন রাশি

 

বাবার সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত হতে পারেন। মাথা ঠান্ডা রেখে কাজ কারুন।

 

কর্কট রাশি

 

কোনও লোভনীয় উদ্যোগ নেওয়ার সুযোগ এলে ভাবনাচিন্তা করে এগোনো প্রয়োজন। কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে নিজের মনোভাব শক্ত করতে হবে।

 

সিংহ রাশি

 

আজ খুব বুঝেশুনে কোনও সিদ্ধান্ত নিতে হবে। বন্ধুর সঙ্গে আনন্দ করতে গিয়ে একটু ভুল বোঝাবুঝি হতে পারে।

 

কন্যা রাশি

 

বাইরের মানুষরা আজকে অযথাই আপনার সংসারের বিষয়ে এসে পড়বে এবং ঝামেলার সৃষ্টি করবে। অফিসের কোনও নতুন কাজে আজ আপনি হস্তক্ষেপ করতে যাবেন না।

 

তুলা রাশি

 

অফিসের কাজে আজ প্রচুর ঘোরাঘুরি হতে পারে, তাতে ক্লান্তি আসতে পারে। প্রেমের সম্পর্কে সঙ্গীর সঙ্গে আজ কোনও বিষয়ে কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে।

 

বৃশ্চিক রাশি

 

নতুন বাড়ি কেনার জন্য আজ ভাল দিন। কিন্তু বাড়ি খুঁজতে গিয়ে নাজেহাল হতে হবে।

 

ধনু রাশি

 

আজ আপনার জীবনসঙ্গীর সঙ্গে দারুণ মুহূর্ত কাটাতে পারবেন। যত আপনই  হোক, কারও জন্য কোথাও সুপারিশ করতে যাবেন না।

 

মকর রাশি

 

সকালের দিকে বিদেশি কোনও কাজের ব্যাপারে আলোচনা হতে পারে। কর্মজীবনে উদ্ভাবনী ধারণা এবং পরামর্শ নিয়ে প্রস্তুত থাকুন।

 

কুম্ভ রাশি

 

নববিবাহিতদের নতুন দায়িত্ব পালনের জন্য নিজেকে সমর্থ করে তুলতে হবে। ছোটখাটো শরীরের সমস্যা রোজকার জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

 

মীন রাশি

 

ব্যবসা করার সময় প্রতিশ্রুতি কাজ করবে। পরিবার পরিচালনা করার সময় আচরণ ঠিক রাখুন।

Related News

Also Read