রাজ্যের তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম পূর্ব মেদিনীপুর সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আগামী ১৪ সেপ্টেম্বর তিনি পূর্ব মেদিনীপুরে আসছেন বলে জেলা প্রশাসন সুত্রে জানা গেছে।
ইয়াস পরবর্তী সময়ে ২৮ মে ২০২১ এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার দিঘাতে সফর করেছিলেন। ইয়াশ ঘূর্ণিঝড়ের তীব্র জলোচ্ছ্বাসে লন্ডভন্ড দিঘা পরিদর্শন করেছিলেন তিনি। সেই সময় তিনি দিঘাতে নতুন রূপে সাজানোর একাধিক নির্দেশ দিয়েছিলেন জেলা প্রশাসনকে।তারপর মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলার সফরে গিয়ে প্রশাসনিক বৈঠক করলেও, পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসেননি তিনি।
এই সফরে প্রশাসনিক বৈঠক ছাড়াও মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ, দিঘা-শৌলা মেরিন ড্রাইভ-সহ গুচ্ছ প্রকল্পের। তার জন্য দফতর ভিত্তিক বিভিন্ন প্রকল্পের তালিকা তৈরির প্রক্রিয়াও শুরু হয়ে গেছে।
বৃহস্পতিবার কলকাতায় দলীয় নেতৃত্ব নিয়ে বৈঠকে পূর্ব মেদিনীপুরে আসার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তড়িঘড়ি জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী, জেলা পুলিশ সুপার অমরনাথ কে সহ পূর্ব মেদনীপুর জেলার সমস্ত আধিকারিকরা তমলুক শহরের সুবর্ণ জয়ন্তী হল পরিদর্শন করেন।
জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি বলেন,১৪ তারিখ মুখ্যমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত নিমতৌড়িতে জেলা প্রশানিক ভবনে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের পর্যালোচনা করতে করবেন। আমরা প্রশাসনিকভাবে তার প্রস্তুতি শুরু করেছি।
প্রায় ১৬ মাস পর পূর্ব মেদিনীপুরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মাঝে আর মাত্র তিনটা দিন ।স্বাভাবিক কারনে জেলা জুড়ে প্রশাসনিক স্তরে ব্যাস্ততা তুঙ্গে






