Select Language

[gtranslate]
২রা চৈত্র, ১৪৩২ সোমবার ( ১৬ই মার্চ, ২০২৬ )

গ্রুপ সি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মালদা কিংস সেমিফাইনালে

 

কন্টাই সুপারষ্টার ক্লাব পরিচালিত কে এন সি এগ্রো টি-২০ সুপারষ্টার চ্যালেঞ্জ কাপ এর ডি গ্রুপের আজ দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলা যে দুটি দল অংশগ্রহণ করে কন্টাই ইলেভেন ও তাম্রলিপি ক্রিকেট একাডেমি। সকালে টসে জিতে কন্টাই ইলেভেন কে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত ১২ ওভারে খেলায় কন্টাই ইলেভেন ৬ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে প্রত্তুতরে তাম্রলিপ্ত ক্রিকেট ১২ ওভারে ৭৬ রান করে ফলে কন্টাই ইলেভেন ২৬ রানে জয় লাভ করে। এই খেলায় স্বর্গীয় আলো রানী গিরি স্মৃতি ম্যান অফ দি ম্যাচের পুরস্কার লাভ করেন কন্টাই ইলেভেন এর ঋতঙ্কর জানা। এই পুরস্কার তুলে দেন কাঁথির এসডিপিও দিবাকর দাস ও ট্রফি দাতা সুতনু গিরি।

দ্বিতীয় খেলা যে দুটি দল অংশগ্রহণ করে আর এস টি স্পোর্টস কোলকাতা ও সিঁথি কোরাস দমদম। টসে জিতে সিঁথি কোরাস ব্যাটিং করার সিন্ধান্ত নেয় নির্ধারিত ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৫ রান করে প্রত্তুতরে আর এস টি ১ উইকেট হারিয়ে ১১১ রান করে ফলে ৯ উইকেটে জয়লাভ করে। এই খেলায় সিঁথি কোরাস এর ব্যাটসম্যান জুনায়েদ ৩৩ বলে ৬৬ রানে অপরাজিতা থেকে স্বর্গীয় মহারানী বিশ্বাস স্মৃতি পুরস্কার লাভ করেন। এই পুরস্কার তুলে দেন চ্যাম্পিয়ন ট্রফি দাতা তথা আউঁরাই কলেজ অধ্যক্ষ ডঃ অরুনাভ মন্ডল।

খেলা চলাকালীন মাঠে উপস্থিত হন বাংলা দলের খেলোয়াড় সৌমদীপ মন্ডল বড়িষা দলের কোচ কাঞ্চন মাইতি। খেলায় দুই আম্পায়ার প্রসেনজিৎ দত্ত ও শিবরাম মন্ডল, স্কোরার আকাশ জানা, সৌম্যদীপ মিশ্র, দেবব্রত জানা ও কৌশিক কামিলা।

ক্লাব সম্পাদক বিশ্বজিৎ দত্ত জানিয়েছেন আগামী কাল প্রথম খেলা আর এস টি স্পোর্টস বনাম তাম্রলিপ্ত ক্রিকেট একাডেমি বিকালে কন্টাই ইলেভেন বনাম সিঁথি কোরাস দমদম।

Related News

Also Read