Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

নিরাপদে পথ চলার বার্তা দিয়ে হেলমেট বিতরণ 

প্রদীপ কুমার সিংহ

 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাদের প্রকল্প সেভ ড্রাইভ সেভ লাইফ। এই প্রকল্প এ সাধারণত সাধারণ মানুষকে সতর্ক করার জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বারবার আবেদন করা হয়। বাইক ও স্কুটি চালকদের বিনা হেলমেটে গাড়ি চালাবেন না, চারচাকা গাড়িতে সিট বেল্ট লাগিয়ে চালক গাড়ি চালাবেন। সাধারণ মানুষ নাস্তা পার হবার সময় ডানদিক বামদিক থেকে রাস্তা পার হবেন। এই সচেতন মূলক অনুষ্ঠান প্রায় সময় দেখা যায় বিভিন্ন এলাকায়। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে করে। বুধবার বারুইপুর হাসপাতালে কাছে উড়ালপুলের শেষে আরবি সামনে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে বাইক চালক স্কুটি চালকদের হেলমেট প্রদান করা হয়।

স্মার্ট ভ্যালু কোম্পানির উদ্যোগ এবং বারুইপুর পুরাতন বাজার ট্রাফিক গার্ডের সহযোগিতায় ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি অনুষ্ঠিত হল বুধবার। বৃষ্টি উপেক্ষা করে প্রায় ৩০০ জন বিজনেস পার্টনার ২ কিমি পদ বোঝে মিছিলকরে। এই মিছিলটি হয় বারুইপুর পুরাতন বাজার থেকে বারুইপুর উড়ালপুলের আগে পর্যন্ত। মিছিলের মূল লক্ষ্য ছিল-সাধারণ মানুষকে রাস্তায় নিরাপদভাবে চলাচলের বার্তা পৌঁছে দেওয়া। স্মার্ট ভ্যালু কোম্পানি ২৬ বছরে পদার্পণ করলো, এই উপলক্ষে কলকাতা জোনের ব্রাঞ্চ ম্যানেজার প্রভাত দাস বলেন, ‘সারা বছর আমরা সচেতনতামূলক কর্মসূচি নিয়ে থাকি। হেলমেট ছাড়া বাইক চালানো ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানো কতটা বিপজ্জনক, তা মানুষকে বোঝানো আমাদের উদ্দেশ্য।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারুইপুর শাখাতে সাদ্দাম হোসেন, মেহতাব সর্দার,মসিবুর রহমান, নিজামুদ্দিন মীর, ইমরুজা পারভীন, পিয়ালী গায়েন সহ অন্যান্য টিম লিডাররা। উল্লেখ্য, ২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচির সূচনা করেছিলেন। এ দিনের কর্মসূচিতে বিশেষ আকর্ষণ ছিল হেলমেট বিতরণ। স্মার্ট ভ্যালু সারা বছর এমনি কর্মসূচি করে থাকে। বারুইপুর হসপিটাল মোড়ে ১০০ জন হেলমেটবিহীন বাইক আরোহীর মাথায় হেলমেট তুলে দেন প্রভাত দাস ও ট্রাফিক গার্ডের সদস্যরা।

রাস্তা দিয়ে চলা বিনা হেলমেট কারি বাইক চালানো স্কুটি চালকদের দাঁড় করিয়ে প্রায় ১০০ টি হেলমেট প্রদান করেন ট্রাফিক পুলিশ সহ সংস্থার অন্যান্য সদস্য আধিকারিকরা। এতে করে স্কুটি চালক ও বাইক চালক বলেন এবার থেকে রাস্তায় বেরোলেই হেলমেট পরে বের হব।

Related News

Also Read