Select Language

[gtranslate]
৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ সোমবার ( ১৮ই মে, ২০২৬ )

।। ভগবানপুরে বিজেপি কর্মীর উপরে তৃনমূলের প্রাণঘাতি হামলা ।।

পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভার বাকচা অঞ্চলের গোবরাদন গ্রামে ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী ইন্দ্রজিৎ বাড়ুই। অভিযোগ শাসক দলের নেতৃত্বের চক্রান্তে একটি মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছিল। সেই মামলার জামিন নেওয়ার জন্য তমলুকে এসেছিল। ভগবানপুরে তার কিছু কাজ থাকার জন্য, সে ভগবানপুর দিয়ে বাড়ি ফিরছিল।

এই সময় প্রয়াত তৃনমূল নেতা নান্টু প্রধানের বিএড কলেজের সামনে অতর্কিতে তৃণমূলের দুষ্কৃতিকারীরা ইন্দ্রজিতের ওপর আক্রমণ করে বলে অভিযোগ ।অভিযোগ ময়নার বাকচার তৃণমূলের হার্মাদনেতা বলে পরিচিত মনোরঞ্জন হাজরা ও পঙ্কজ ভঞ্জ এর নেতৃত্বে প্রায় ১৫ জনের দুষ্কৃতীরা ইন্দ্রজিৎকে ওই সময় রড ও বাঁশের ডান্ডা দিয়ে আক্রমণ করে । ওদের কাছে আগ্নেয়অস্ত্রও ছিল। সেইসঙ্গে একটি বড় পাথর দিয়ে ওকে থেঁতলে দেওয়ার চেষ্টা করা হয়। স্থানীয় লোকজন চিৎকার চেঁচামেচি শুনে ছুটে এলে দুষ্কৃতিকারীরা ছুটে পালিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে গতকাল বিকেল পাঁচটার সময়। দেঁড়ে দিঘী নান্টু প্রধানের কলেজের কাছে। এই জায়গাটা তৃণমূলের হার্মাদ বাহিনীর মুক্তাঞ্চল বলে পরিচিত। ভগবানপুরের বিজেপির কার্যকর্তা চন্দন মাইতিকে এই জায়গাতেই নৃশংসভাবে খুন করা হয়েছিল। আবার ইন্দ্রজিৎ বাড়ৈ কে এই জায়গাতেই খুন করার চেষ্টা করা হলো। পুলিশ প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও এই জায়গাটা নিয়ে উদাসীন। কেন বলতে পারছি না?

Related News

Also Read