Select Language

[gtranslate]
২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ শুক্রবার ( ১২ই ডিসেম্বর, ২০২৫ )

পায়েস প্রসাদ বিতরন তারা মায়ের মন্দিরে:সমাপ্তি বার্ষিক অনুষ্ঠানের

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ব্লকের নয়াপুটের দূর্গাপুরের তারা মা-শনি বাবার মন্দিরের বাৎসরিক পূজার্চনার সমাপ্তি হল মঙ্গলবার।বাংলা নতুন বর্ষের প্রথমে দিন সন্ধ্যায় পায়েস প্রসাদ বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হল।

 

শনিবার বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ঘটোত্তনের মধ্যে দিয়ে তারা মা ও শনি বাবা মন্দিরের ৩৪তম বর্ষের বাৎসরিক অনুষ্ঠানের সূচনা হয়।প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে প্রচুর ভক্ত রাত্রে মন্দিরে ভীড় করেছিলেন।সারা রাত্রি ধরে চলে পূজার্চনা।

 

দূর্গাপুর ক্লাব আনন্দময়ী সার্বজনীন তারা মা ও শনি বাবা পূজা কমিটির সহ সভাপতি দেবকুমার মাইতি,কোষ্যাধক্ষ কল্যান মাইতি,অসীম ভূঞ্যা,শংকর মাইতিরা জানিয়েছেন পূজার পরের দিন রবিবার রাত্রে প্রায় ৩ হাজার মানুষকে বসিয়ে অন্ন ভোগ খাওয়ানোর আয়োজন করা হয়।জানা গেছে প্রসাদে ভাত-ডাল-আলু ভাজা-সুক্তো-কুমড়া ঘন্টো-পটল-সোয়াবিনের ঝোল ও চাটনী খাওয়ানো হয় ভক্তদের। পুজা কমিটির যুগ্ম সহ সম্পাদক কল্যান মাইতি,সমাজ কল্যান সম্পাদক রামকৃষ্ণ মালেরা জানিয়েছেন সোমবার সকালে স্বাস্থ পরীক্ষা-চক্ষু পরীক্ষা-রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।ভোলানাথ মেমোরিয়াল চক্ষু হাসপাতাল ও লায়ন্স ক্লাব অফ আগামীর সাহায্যের এই শিবির গুলি অনুষ্ঠিত হয়।

 

সোমবার বিকালে পার্শ্ববর্তী তিন চারটি গ্রামের ছেলে-মেয়েদের নিয়ে হাঁড়িভাঙ্গা-মিউজিক্যাল বল-মোমবাতি প্রজ্জ্বলন-শঙ্খ ধ্বনি ও ছদ্মবেশ প্রতিযোগীতার আয়োজন করা হয়েছিলো বলে জানান কমিটির ক্রীড়া সম্পাদক শুভজিৎ মাইতি ও সহ সম্পাদক প্রভাংশু ধাউড়িয়া।

 

পুজা কমিটির সাংস্কৃতিক সম্পাদক শ্রীকৃষ্ণ মাইতি জানিয়েছেন সফল প্রতিযোগীদের সন্ধ্যায় পুরস্কার বিতরন করা হয়।বিশিষ্ট্যদের মধ্যে ছিলেন পুজা কমিটির সভাপতি দীলিপ মাইতি,স্থানীয় পঞ্চায়েত সদস্য মধুসুদন শীট ,আইনজীবি রাধাকৃষ্ণ ভুঞ্যা,সুব্রত মাল,রাধাশ্যাম দাস প্রমুখ ।পরে বহিরাগত শিল্পীদের দ্বারা বিচিত্রা অনুষ্ঠান হয় গভীর রাত্রি অবধি।এর পাশাপাশি বাংলা নতুন বর্ষকে বরন করে নিতে আতসবাজী ফাটানো হয়।

Related News

Also Read