Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। রক্ত সংকট মেটাতে উদ্যোগী ফেয়ার ফিল্ড এক্সলেন্স ।।

তীব্র রক্ত সংকট চলছে কাঁথি ব্লাড ব্যাংকে।দীর্ঘদিন ক্যাম্প হচ্ছে না। দু একটি ক্যাম্প সংগঠিত হলে ও যে পরিমান রক্ত পাওয়া যাচ্ছে,চাহিদা তার চেয়ে অনেক বেশি।প্রতিদিন সকাল থেকে ব্লাড ব্যাংকের সামনে বসে আছেন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পিতা মাতা, প্রসূতি মায়ের পরিজনেরা,জরুরী রক্তের প্রয়োজনে ব্লাড ব্যাংকে এসে হতাশ হয়ে ঘুরছেন রোগীর পরিবার পরিজনেরা।

এই সব মানুষের পাশে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেয়ার ফিল্ড এক্সলেন্স লিভিং ব্লাড ব্যাংকের সদস্যরা।



গত ছয়দিনে 18 জন রোগীকে সরাসরি রক্তদান করেছে এই ব্লাড ব্যাংকের সদস্যরা।রক্ত দান করেন সুনয়ন দাস,সেক তাহের,সাহেব উদ্দিন,মওদুদ আলাম খাঁন, অতনু দাস,চেঙ্গিস খান,দোলন রায় চৌধুরী, জয়দেব গিরি,সাগর দাস,শঙ্কর প্রধান,রাফিকুল খান,সেক আলেম উদ্দিন,সংলাপ মান্না,অনুপ দাস,পঙ্কজ পন্ডা,গোপাল চক্রবর্তী, রাশেদ সাহা ও অঙ্কন ধাড়া।

ডোনারদের সাথে দ্রুত যোগাযোগ করে রক্ত দানের ব্যবস্থা করেন ফেয়ার ফিল্ড এক্সলেন্স লিভিং ব্লাড ব্যাংকের ইনচার্জ সুনীল দাস,সুভাষ রায়,মোস্তাক আলী খান,নাসিম আলী খান প্রমুখ।



সুনীল দাস জানান,”আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে এই কাজ করে চলেছে। আমরা সর্বশক্তি দিয়ে আমাদের এই কাজ আগামীদিনে ও চালিয়ে যাব।”


সংস্থার সভাপতি তেহেরান হোসেন বলেন,” এক কঠিন পরিস্থিতি চলছে। প্রতিদিন রক্তের জন্য মানুষের হা হা করে দেখছি। এই সমস্যার সমাধানের জন্য সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে কলেজে রক্তদান শিবির করার উদ্যোগ নিতে হবে।”

সম্পাদক সনাতন জানা সকল রক্তদাতাকে ধন্যবাদ জানান।এই সংকট দূর করার জন্য সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান।

Related News

Also Read