Select Language

[gtranslate]
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১১ই জুন, ২০২৬ )

কাঁথি-৩ ব্লকের কানাইদিঘিতে তৃনমূল বনাম তৃনমুলে উত্তেজনা

তৃনমূলের উপ প্রধানের গোষ্ঠীর সাথে তৃনমূলের আর এক গোষ্ঠীর সংঘর্ষে উতপ্ত পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের কানাইদিঘী গ্রাম পঞ্চায়েত এলাকার দেওয়ানচক গ্রামে।মারধরের সাথে সাথে এক তৃনমূল কর্মীর মাছের ঘেরীর ক্ষতি করে তাকে আর্থিক ভাবেও শেষ করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ।আর এই ঘটনাকে ঘিরে উত্তেজনা থাকায় এলাকায় প্রচুর পুলিশ মোতায়ন করা হয়েছে।সেই সাথে আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় খড়িপুখুরিয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

অভিযোগ দেওয়ানচক গ্রামের পঞ্চায়েত সদস্য নির্মল মান্না ও তৃণমূল নেতা তপন পাত্র সহ তার সহযোগীদের নিয়ে শুক্রবার রাত্রে চড়াও হয় তৃণমূল কর্মী অরুণ পাত্র সহ তার অন্যান্য সহযোগীদের উপর।অভিযোগকারিদের দাবি হামলাকারিরা কানাইদিঘী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শম্ভু পাত্রের অনুগামী।আর প্রহৃতরা তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্য অমৃতাংশু প্রধানের গোষ্ঠীর লোক।

আহতরা দাবি করেছেন শুক্রবার বিডিওর কাছে পঞ্চায়েতের সদস্য হিসাবে শপথ গ্রহণের জন্য গিয়েছিলে নঅমৃতাংশু প্রধান । সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্য কর্মীদের সাথে গিয়েছিলো অরুণ পাত্র।তাই রাত্রে তার বাড়িতে
হামলা চালানো হয়েছে।অভিযোগ রড লাঠি সোটা ধারালো অস্ত্র নিয়ে অরুন পাত্রকে আঘাত করা হয়। শুধু তাই নয় আর্থিকভাবে বিপর্যস্ত করার জন্য লক্ষ লক্ষ টাকার চিংড়ি চাষের ভেড়ির সমস্ত মেশিন যন্ত্রাংশ বন্ধ করে দেওয়া হয়। যাতে করে চিংড়ির অক্সিজেন বন্ধ হয়ে সব মরে ভেসে যায়।

Related News

Also Read