Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

।। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা শাসক ।।

সারা রাজ্য জুড়ে বৃহস্পতিবার থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা।পূর্ব মেদিনীপুর জেলাতেও শুরু হল পরীক্ষা।

শিক্ষা দফতর সুত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী এবার এই জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে ৪২৬৮৭ জন।এই পরীক্ষার্থীদের মছ্যে মধ্যে ছাত্র সংখ্যা কুড়ি হাজার ৯৪৫ জন এবং ছাত্রীদের সংখ্যা ২১ হাজার ৭৪২ জন।

প্রথম দিন পরীক্ষা শুরুর পরেই পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের তমলুক হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে হঠাৎই পরিদর্শন করেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী।পুরো ব্যাবস্থা ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি ।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি বলেন সুষ্ঠু ভাবেই শুরু হয়েছে পরীক্ষা।জেলার কোথাও কোন সমস্যার খবর পাওয়া যায়নি।

Related News

Also Read