Select Language

[gtranslate]
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ মঙ্গলবার ( ১৯শে মে, ২০২৬ )

স্কুল ছাত্রীকে অপহরণ করার অভিযোগ উঠলো প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে।

নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ফুঁসলিয়ে অপহরণ করার অভিযোগ উঠলো প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার পুরুন্দা গ্রামে। স্থানীয় সূত্রের খবর, গত ৭ মার্চ পুরুন্দা গ্রামের এক নাবালিকা মেয়ে বাড়ি থেকে বেরিয়ে রাসন স্কুলে যাওয়ার পথে অপহৃত হয় । বহু খোঁজাখুঁজির পর ওই নাবালিকা মেয়েকে না মেলায়, তাঁর বাবা মিহির ভূঞা এগরা থানায় পুরুন্দা গ্রামের প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে অপহরণের লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগকারীর দাবি, প্রায় একমাস কেটে গেলেও এখনও পর্যন্ত এগরা থানার পুলিশ নাবালিকা মেয়ের কোন হদিশ পায়নি। পাশাপাশি, এখনও পর্যন্ত অভিযুক্তদের কাউকেই পুলিশ গ্রেফতার করছে না।

থানায় লিখিত অভিযোগে নির্দিষ্টভাবে অভিযুক্তদের নাম উল্লেখ করার পরেও কেন পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছে না? সেই প্রশ্নই তুলছেন নাবালিকা মেয়ের বাবা মিহির ভূঞা-সহ প্রতিবেশীরা।

সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হন স্থানীয়রা। সেইসঙ্গে তাঁদের দাবি, স্থানীয় ব্লক প্রশাসন-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোন লাভ হয়নি ।

এ বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে এগরার এসডিপিও দেবীদয়াল কুন্ডু জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Related News

Also Read