Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

।। কুমারপুর হাই মাদ্রাসায় জয়ী আইএসএফ ।।

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ব্লকের চকদ্বীপা অঞ্চলের অধীনে কুমারপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে পরাজিত হল শাসক দল তৃনমূল।

নির্বাচনকে ঘিরে ছিলো উত্তেজনা। স্বাভাবিক কারনে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কুমারপুর হাই মাদ্রাসাতে নির্বাচন প্রক্রিয়া শেষ হলো।

হলদিয়া ব্লকের মধ্যে একমাত্র হাই মাদ্রাসা হল কুমারপুর হাই মাদ্রাসা। স্কুলের পরিচালন কমিটির ভোটের নির্বাচনে শাসক দল তৃণমূল, অপরদিকে ছিলো আইএসএফ। আর অন্য কোন বিরোধীদল প্রার্থী দেয়নি। কুমারপুর হাই মাদ্রাসার নির্বাচনে ফলাফল ঘোষণা করা হয়।

সকাল থেকে ভোট প্রক্রিয়া চলে,সন্ধ্যার মধ্যে ফলাফল বেরিয়ে যায়। সেখানে দেখা যায় ৬টি আসনের মধ্যে শাসকদল তৃণমূলের প্রার্থীরা ২ আসনে ও আইএসএফ প্রার্থীরা ৪টি আসনে জয়ী হয়েছে।
স্বাভাবিকভাবেই আইএসএফ এই মাদ্রাসার পরিচালন কমিটি দখল করেছে।

Related News

Also Read