Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

রাজ্যস্তরীয় শাস্ত্রীয় প্রতিযোগিতায় কলিয়াচক সংস্কৃত কলেজের সাফল্য। 

২৮ এবং ২৯ জানুয়ারী ২০২৬ তারিখে শ্রী সীতারাম বৈদিক আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয়, কলকাতার ব্যবস্তাপনায় কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, নয়া দিল্লি পরিচালিত পশ্চিমবঙ্গ রাজ্যস্তরীয় সংস্কৃত শাস্ত্রীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অবস্থিত সংস্কৃত মহাবিদ্যালয় সমূহ। বিভিন্ন বিষয়ে ভাষণ প্রতিযোগিতা, শ্লোক অন্তাক্ষরী প্রতিযোগিতা এবং কুইজ ইত্যাদি বিষয়ের প্রতিযোগিতার আয়োজন করা হয়। কলিয়াচক বিক্রম কিশোর আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয় এর ছাত্রছাত্রীরা উক্ত প্রতিযোগিতা গুলিতে অংশগ্রহণ করে বিভিন্ন স্থান অধিকার করেছে। মীমাংসা ভাষণে,জ্যোতিষ ভাষণে, সুভাষিত কন্ঠ পাঠে, জৈন বৌদ্ধ দর্শন ভাষণে প্রথম স্থান অধিকার করে। প্রথম স্থান অধিকারী ছাত্র ছাত্রীরা আগামী দিনে সর্ব ভারতীয়স্তরে শাস্ত্রীয় প্রতিযোগিতায় রাজ্যকে প্রতিনিধিত্ব করবে। এছাড়া শ্লোক অন্তাক্ষরী, কুইজ ও বেদান্ত ভাষণে দ্বিতীয় স্থান অধিকার করে। ব্যাকরণ, সাংখ্য যোগ ও সাহিত্য ভাষনে তৃতীয় স্থান অধিকার করে। ছাত্র ছাত্রী দের সাথে গাইড হিসেবে সহযোগিতা করেন দুই অধ্যাপক ড: শংকর্ষণ পন্ডা ও ড: সুরঞ্জন পাহাড়ি। মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক অভিভাবিকা, অধ্যাপকবৃন্দ, শিক্ষা কর্মী মন্ডলীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন মহাবিদ্যালয় এর অধ্যক্ষ ডঃ ব্রজেন্দ্র কুমার সিংদেব।

Related News

Also Read