Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

প্রকাশিত হলো সঞ্চিতার মিউজিক ভিডিও
অ্যালবাম ” দলছুট মেঘ “।

ইন্দ্রজিৎ আইচ :- উত্তর কলকাতার বেথুন স্কুল এর ক্লাস নাইনের ছাত্রী সঞ্চিতা ব্যানার্জী। ছোটোবেলা থেকেই তার গানবাজনার প্রতি আগ্রহ। এখন গান শেখেন শুভদীপ মুখোপাধ্যায় এর কাছে। মূলত তার অনুপ্রেরণায় ও সহযোগিতায় গতকাল দক্ষিণ কলকাতার সুজাতা সদনে এস এম সি মিউজিক একাডেমী থেকে প্রকাশিত হলো সঞ্চিতা ব্যানার্জীর মিউজিক ভিডিও এ্যালবাম ” দলছুট মেঘ ” । এই অ্যালবাম প্রকাশে উপস্থিত ছিলেন শুভদীপ মুখোাধ্যায় , প্রতীক কর্মকার, সিদ্ধার্থ ঘোষ, দেবতৃষা সেনগুপ্ত, কৃষ্ণেন্দু দেবনাথ, সৌরভ পাল ও দেবজ্যোতি দত্ত সহ বহু গুণীজন।

সকলেই তার গানের প্রসংশা করেন। এক সাংবাদিক সন্মেলনে সঞ্চিতা জানালো এই মিউজিক ভিডিও এ্যালবাম এ চারটি গান আছে। গানগুলো হলো বাদলের মাদল বাজে, তারারা কেন আকাশে, আমার ইচ্ছে করে, পুজো এলো রে। গানের কথা ও সুর বেশ ভালো।সঞ্চিতার গলায় গানগুলো শুনতে ভালই লাগে।

Related News

Also Read