Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। অন্তর্যামিনী মা ।।

স্বামী পুরুষাত্মানন্দজী:-সেবারই মা আমাকে দীক্ষাদান করলেন ৷ দীক্ষার পরে প্রসাদ পেতে বসেছি ৷ আরও অনেকে বসেছেন ৷ সকলের পাতে ভাত, ডাল, তরকারি দেওয়া হয়েছে ৷

আমি ভাবছি : “এত অল্প ভাতে আমার পেটের একটা কোনাও ভরবে না ৷ তাছাড়া ক্ষিদেও পেয়েছে প্রচণ্ড ৷”

এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে দেখি, মা সেখানে এসে দাঁড়িয়েছেন ৷ সকলের খাওয়া দেখছেন ৷



আমার সামনে এসে পরিবেশনকারীকে বললেন : “ছেলেকে এত কম ভাত-তরকারি দিয়েছ কেন ? ওরা বেশী ভাত খায়, ওকে আরও ভাত-তরকারি দাও ৷ এতে ছেলের পেট ভরবে না ৷”

এবারও আমি অবাক হয়ে গেলাম ৷ বুঝতে পারলাম, মা অন্তর্যামিনী ৷ আমার মনের কোণে যা উঠছে, যা মনের মধ্যে ভাবনা-চিন্তা করছি সব তিনি স্পষ্ট দেখতে পান ৷।

Related News

Also Read