Select Language

[gtranslate]
২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ শুক্রবার ( ১২ই ডিসেম্বর, ২০২৫ )

ভগবানপুরে আটক তৃনমূল নেতা,কারন নিয়ে ধোঁয়াশা

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে অর্জুননগর থেকে বোমা তৈরীর মসলা সহ এক তৃনমূল নেতাকে আটক করল ভূপতিনগর থানার পুলিশ। অর্জুননগরের কমনানবাড় এলাকায় তার একটি দশকর্মা দোকান রয়েছে সেই দোকানের আড়ালে বোমা তৈরীর মসলা বিক্রি ও সাপ্লাই করত বলে অভিযোগ বিজেপির। গোপন সূত্রে খবর পেয়ে ভূপতি নগর থানার পুলিশ হানা দিয়ে প্রচুর টাকার বোমা তৈরির মসলা উদ্ধার করে এবং সাথে অভিযুক্ত তৃনমূল নেতা সুবীর মাইতিকেও আটক করে নিয়ে যায় বলে দাবি করেছে ভগবানপুরের বিজেপিবিধায়ক রবীন্দ্রনাথ মাইতি ।

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা কেন্দ্রের অর্জুন নগর গ্রাম পঞ্চায়েত এলাকার নাড়ুয়াবিলা গ্রামে গত ২০২২ সালের ৩ ডিসেম্বর একটি বোমা বিস্ফোরণের ঘটনায় তৃণমূল নেতা সহ তিনজন মারা যায়।

ওই বিস্ফোরণ ঘটনার পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে এনআইএ তদন্ত শুরু করে ।সেই তদন্তে একাধিক তৃণমূল নেতার নাম উঠে আসে তার মধ্যে রয়েছে অর্জুননগর গ্রামের বাসিন্দা সুবীর মাইতির নামও ।

 

বিজেপি বিধায়কের দাবি গোপন সূত্রে খবর পেয়ে ভূপতিনগর থানার পুলিশ শুক্রবার রাত্রে দশকর্মা দোকানে হানা দিয়ে প্রচুর টাকার বোমা তৈরির মসলা উদ্ধার করে এবং সাথে অভিযুক্ত সুবীর মাইতিকেও আটক করে নিয়ে যায়।

এরপরেই রাজ্যের শাসক দল মাঠে নেমেছে তাদের নেতাকে বাঁচাতে বলে অভিযোগ করেছেন ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি।তিনি বলেন ২০২৬ এর নির্বাচন কে লক্ষ্য রেখে তৃণমূল বোমা তৈরির জন্য ঘর গোছাতে শুরু করেছে।

 

তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার মুখপাত্র অপরেশ সাঁতরা বলেন বিষয়টি আমার জানা নেই তবে আমরা জেনে বলবো।

বিজেপি বিধায়কের দাবি উড়িয়ে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এটি রং মশলা এবং বাজি তৈরির সরঞ্জাম, কাছাকাছি ৬০ কেজির মতন উদ্ধার হয়েছে।

এবং নাড়ুবিলা বোমা বিস্ফোরণ কান্ডের সঙ্গে এটার কোন সম্পর্ক নেই।

Related News

Also Read