Select Language

[gtranslate]
২রা ফাল্গুন, ১৪৩২ রবিবার ( ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ )

ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন করলো অল ইন্ডিয়া সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

অল ইন্ডিয়া সোসাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর কর্মসূচি হিসেবে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন এর পরে বৃক্ষরোপণ ও চারা গাছ সহ পথ চলতি মানুষের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। জাতীয় পতাকা উত্তোলন করলেন সংগঠনের সভাপতি বিশিষ্ট আইনজীবী কাঁথি মহকুম আদালতের অ্যাডিশনাল পিপিই মঞ্জুর রহমান খাঁন।

উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক সেক নুর ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সেক জুবায়ের, সহ-সম্পাদক ডাঃ কাসেদ খাঁন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সেক সাকিল, ক্রীড়া সম্পাদক নাইনূল আলম কাদেরী, অন্যতম সদস্য সেক মইনুদ্দিন, সেক আজহারুল,সেক আতাউর,সেক সাকলিন,সেক ইসমাইল,সেক নুরজামাল, সদস্যা_তানিয়া সুলতানা।সভাপতি মঞ্জুর রহমান খান বলেন আমাদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হলো সুশিক্ষিত সমাজ ও দেশ গড়ার। কিন্তু স্বাধীনতার আটাত্তর বছর পরেও আজকে এই দেশের নাগরিকের প্রমাণপত্র দেখাতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় লজ্জা। সংগ্রামী অভিনন্দন জানান তিনি।

সম্পাদক শেখ নুর ইসলাম বলেন আমরা শ্রদ্ধা জানাই সেই অমর শহীদদের, যারা ভারতের স্বাধীনতা আন্দোলনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, নিজেদের বুকের তাজা রক্ত ঝরিয়েছেন, শহীদ হয়েছেন, বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। তাদের শ্রদ্ধা জানান তিনি। দেশবাসী তো সংগঠনের সকল সদস্য কে শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন জানাই।

Related News

Also Read