Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব বাংলা শারদ সম্মান ।।

ইন্দ্রজিৎ আইচ:-প্রতি বছরের মতন আগামী ৭ অক্টোবর শুক্রবার জেলার বিশেষ দুর্গা প্রতিমা ও কলকাতায় ৮ অক্টোবর শনিবার রেড রোডে কার্নিভাল অনুষ্ঠিত হবে ।

অবনিন্দ্র সভাঘর এ এক সাংবাদিক সম্মেলনে তথ‍্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন জানালেন ১৯ থেকে ২৫ সেপ্টেম্বর অন লাইনে ফর্ম ফিলাপ করা যাবে ও অফ লাইনে কলকাতা তথ‍্য কেন্দ্র থেকে ফর্ম পাওয়া যাবে।

বিশ্ব বাংলা শারদ সন্মান কারা পাবে সেই পুজো কমিটির নাম
বিচারকরা ঘোষণা করবেন ১ অক্টোবর। রাজ্য সরকার এর পক্ষ থেকে কলকাতা ও ২২টি জেলার পুজোকে সম্মানিত করা হবে এবার।



পুরস্কার পাবে সেরা প্রতিমা, সেরা ভাবনা, সেরা মণ্ডপ, সেরা আলোক সজ্জা, সেরা পরিবেশ বান্ধব, সেরা সাবেকি, সেরা সমাজ চেতনা, সেরা অন্য ভাবনা, বিশেষ পুরস্কার, সেরা ঢাকেশ্রী , সেরা
বিশ্ব বাংলা ব্র্যান্ডিং ও সেরার সেরা ।

পুরস্কার কবে দেওয়া হবে তা পরে জানিয়ে দেওয়া হবে।সাংবাদিক সম্মেলনে রাজ্য তথ‍্য ও সংস্কৃতি সম্পাদক শান্তনু বসু বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন ও বলেন “ধর্ম আমার ধর্ম তোমার উৎসব সবার ” । সব থেকে বড় কথা আমাদের বাংলার শারদ উৎসব ইউনেস্কো র সব থেকে বড় সন্মান পেয়েছে এ বছর। তাই বিশ্ব বাংলা শারদ সম্মান ও রেড রোড পুজো কার্নিভাল এবছর খুব ধুমধাম করে অনুষ্ঠিত হবে।

উপস্থিত থাকবেন দেশ ও বিদেশের বহু বিখ্যাত গুণীজন। ২০১৩ সাল থেকে রাজ্য সরকার দুর্গা পূজার এই সেরা সম্মান দিচ্ছে।

Related News

Also Read