Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। নারীদের দ্বারা পরিচালিত বসন্ত উৎসব রামনগরে ।।

রামনগরে শতরূপা নারী কল্যাণ সমিতির বসন্ত উৎসবে নারীদের জাগরণের বার্তা।শতরূপা নারী কল্যাণ সমিতি প্রতিবছর বসন্ত উৎসবে মেতে থাকে। নারীদের দ্বারা পরিচালিত এই বসন্ত উৎসব এবার চতুর্থতম বছরে পদার্পণ করেছে।


নারী দিবসের প্রাক্কালে নারীদের দ্বারা পরিচালিত এমনই অনুষ্ঠান অনেকটাই তাৎপর্যপূর্ণ। দোল পূর্ণিমার পুজোর সাথে সাথে অন্নমহোৎসবের আয়োজন হয় এখানে। নারীদের দ্বারা পরিচালিত নাটক অনুষ্ঠান হয়।


রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা দাস মহাপাত্রের তত্ত্বাবধানে এই উৎসব হয়ে আসছে। তিনি নিজেও যেমন অভিনয় করেন ঠিক তেমনি ভাবে সমাজের অন্যান্য নারীদেরকেও মঞ্চে অভিনয়ের সাথে সাথে সামাজিক বার্তা দেন।

মঙ্গলবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি। কাঁথি পৌরসভার উপ পৌর প্রধান সুপ্রকাশ গিরি,মৈতনা অঞ্চলের উপপ্রধান তমাল তরু দাস মহাপাত্র,সমাজসেবী দীপক সার সহ এলাকার অন্যান্য নেতৃত্বরা

Related News

Also Read