প্রদীপ কুমার সিংহ
তিন দিনব্যাপী ইন্টার ডিস্ট্রিক্ট ব্যাডমিন্টন প্রতিযোগিতা হলো সোনারপুর থানা অন্তর্গত হরিণাভি ষ্টার ব্যাডমিন্টন একাডেমিতে। শনিবার এই প্রতিযোগিতার ফাইনাল খেলা হয়। উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি, রাজপুর সোনারপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পৌর মাতা কুহেলি ঘোষ, দক্ষিণ ২৪ পরগনা জেলা ক্রীড়া অ্যাসোসিয়েশনের সম্পাদক সুপ্রিয় ঘোষ,রাজ্য ব্যাডমিন্টনের জেনারেল সেক্রেটারি শেখর বিশ্বাস, দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্রিড়া অ্যাসোসিয়েশনের ব্যাডমিন্টনের সম্পাদক সুব্রত চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। দক্ষিণ ২৪ পরগনা ক্রিয়াশনের সম্পাদক সুপ্রিয় ঘোষ বলেন তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা হয়।
আন্ডার ১৫ এবং আন্ডার ১৩ বয়সের মহিলা ও পুরুষ বিভাগে প্রতিযোগিতা হয়। মোট পুরুষ ও মহিলা চারটি বিভাগের খেলা হয়। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১২০ জনের মত প্রতিযোগিতায় প্রতিযোগী অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতার রাজ্যস্তর, জাতীয় স্তরে অনেক প্রতিযোগী অংশগ্রহণ করেছিল।প্রথম দিন ছিল ৫২ টি খেলা,দ্বিতীয় দিন ছিল ৩২ টি ও ফাইনালের ১৬ টি খেলা হয়। যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে ৫০০০ টাকা ও গোল্ড মেডেল , যারা রানার্স হয়েছে তাদেরকে ৩০০০ টাকা ও সিলভার মেডেল এবং তৃতীয় যারা হয়েছে তাদেরকে ১৫০০ টাকা ও ব্রোঞ্জ মেডেল পুরস্কার দেওয়া হয়।
তিনি আরো বলেন এই প্রতিযোগিতা বহুদিন ধরে হয়। হরিনাভী স্টার একাডেমি ব্যাডমিন্টন কেন্দ্র আল্টিমেট ছেলেটা রাজ্যস্তরে এবং জাতীয় স্তরে ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়।





