প্রদীপ কুমার সিংহ
দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার নতুন আইসি অর্ধেন্দুশেখর দে সরকার থানায় নতুন এসে থানার চেহারায় পাল্টে দিয়েছে। থানার ভেতর যত দুর্ঘটনা দুর্ঘটনা কবলিত চার চাকা,দুচাকা গাড়ি সব সরিয়ে ফাঁকা করে দিয়েছে।অযথা বাইরের মানুষের গাড়ি থানায় আর ভিড় করে না। আই সির নিজের ঘর,অফিসারদের ঘর, বাথরুম নতুনভাবে সেজে উঠেছে।মহিলাদের অভিযোগ জানানোর জন্য আলাদা একটি ঘরের ও ব্যবস্থা করেছে থানার সামনে। সবকিছু ঝাঁ চকচকে করিয়েছে। এক কথা থানার পরিবেশ পাল্টে গেছে। অত্যধিক শীত পড়ার জন্য ডিউটি করতে অসুবিধা হচ্ছিল সিভিক ভলান্টিয়ারদের।

সেই কথা মাথায় রেখে থানার আধিকারিক অর্ধেন্দুশেখর দে সরকারের উদ্যোগে রবিবার দুপুরে বারুইপুর থানার ৩০০ জন সিভিক ভলেন্টিয়ার ১৯ জন ভিলেজ পুলিশ এবং তিনজন মহিলা সিভিক ভলেন্টিয়ার্সকে জ্যাকেটের বিতরনের ব্যবস্থা করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুরের এসডিপিও আই পি এস অভিষেক রঞ্জন। এই জ্যাকেটগুলো সিভিক ভলেন্টিয়ার এর হাতে তুলে দেন বারুইপুরের এসডিপিও অভিষেক রঞ্জন।
এসডিপিও বলেন শীতকাল চলে এসেছে থানার ল এন্ড অর্ডার, সামনে নির্বাচন আছে এই ডিউটি সামলাতে গেলে সিভিক ভলেন্টিয়ার কর্মীদের রাতভর কাজ করতে হতে পারে। পুলিশের যেমন শীতের পোশাক আছে। সিভিক ভলেন্টিয়ারদের তেমন শীতের পোশাক পড়তে হবে শরীরকে সুস্থ রাখতে হবে,তাহলেই কাজে মন দেয়া যাবে। সেই জন্যেই এই জ্যাকেট গুলি তাদেরকে দেওয়া হয়। আর এই উদ্যোক্তা বারুইপুর থানার আধিকারিক নিয়েছে তার জন্য তাকে শুভেচ্ছা জানাই। সব মিলিয়ে ৩০০ বেশী সিভিক ভলেন্টিয়ার কর্মীদের ভিলেজ পুলিশ কর্মী ও মহিলা সিভিক ভলান্টিয়ারদের এই জ্যাকেট দেয়া হয়। থানার আধিকারিক অর্ধেন্দুশেখর দে সরকার বলেন অনেক সময় লো এন্ড অর্ডার বড় আকারের ধারণ করে সেই সময় বিভিন্ন থানার কর্মীরা আসে বারুইপুর থানার কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা সেখানে যায় কিন্তু সেটা বোঝা যায় না। তার জন্য এই জ্যাকেটের পিছনে বারুইপুর পি এস লিখে দেওয়া হয়েছে। যাতে সহজে বোঝা যাবে বারুইপুর থানার কর্মী।সিভিক ভলেন্টিয়াররা এই জ্যাকেট পেয়ে তারা খুবই খুশি।





