Select Language

[gtranslate]
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ রবিবার ( ১৪ই ডিসেম্বর, ২০২৫ )

শহীদ দিবসকে সফল করতে এগরায় যুব তৃণমূলের মিছিল

একুশে জুলাইয়ের গুরুত্ব এবং মাহাত্ম্য একটা ঐতিহাসিক ব্যাপার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইকে কেন্দ্র করে নানান ধরনের পরিকল্পনা নিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে একুশে জুলাই এর গুরুত্ব একটু আলাদা। সামনে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে এবং একুশে জুলাইকে মাথায় রেখে এগরায় সবাইকে এগিয়ে আসর ডাক দিলো যুব তৃণমূল।

২১জুলাই ধর্মতলায় তৃণমূলের সম্মেলনকে সাফল্যমণ্ডিত করতে এগরা ১ ব্লকের কুদিতে মিছিলের আয়োজন করা হলো। পূর্ব মেদিনীপুর জেলা থেকে এবারে ২১জুলাই তৃণমূলের শহীদ দিবসকে সামনে রেখে ধর্মতলায় চলো, সেই ঐতিহাসিক অনুষ্ঠানে সংগঠনের বহু কর্মী সমার্থক কলকাতায় নিয়ে যাবার লক্ষ্যে রয়েছে বলে জানিয়েছে এগরা ১ ব্লক তৃণমূলের যুব সভাপতি শান্তনু নায়ক।

এদিন এই মিছিলটি কুদি পান মার্কেট থেকে শুরু হয়ে কুদি বাজার পরিক্রমা করা বিডিও অফিসের সামনে এসে শেষ হয়। এদিনের মিছিলে কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। প্রস্তুতি মিছিলে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরা ১ ব্লক তৃণমূলের যুব সভাপতি তথা জেলা পরিষদের সদস্য শান্তনু নায়ক

অন্যান্যরা।

Related News

Also Read