Select Language

[gtranslate]
১লা আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ১৫ই জুন, ২০২৬ )

হরিয়ানা থেকে এটিএম লুঠ করতে এসে রামনগরে ধৃত ২ দুষ্কৃতী

এটিএম কাউ তার থেকে টাকা ডাকাতি চক্রের বিরুদ্ধে রামনগর থানা বড় সাফল্য পেল ।চলতি বছরের ১৪ মে রামনগর থানার বালিসাই এবং দেউলী হাটে দুটি এটিএম কাউন্টার থেকে দুষ্কৃতিরা প্রায় ৪০ লক্ষ টাকা লুট করে।

পুলিশ সুত্রে আরো জানা গেছে এটিএম মেসিন লুঠের আগে সেখানে থাকা সিসি ক্যামেরা ফোম দিয়ে ঢেকে দেয় দুষ্কৃতীরা।যাতে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে দুষ্কৃতীদের না চেনা যায়।

অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নামে। লুঠের ঘটনার ঠিক দুমাস পরে হুগলির পান্ডুয়া থেকে দুজনকে আটক করলো রামনগর থানার পুলিশ।ধৃতরা হল আমিন গনি ও দ্বিতীয়জন শারুখ ।

এদের বাড়ির হরিয়ানা রাজ্যে সাহুন জেলায় বলে পুলিশ সুত্রে জানা গেছে। দুজনকে পুলিশে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে রামনগর থানার পুলিশ।

Related News

Also Read