Select Language

[gtranslate]
১৮ই আষাঢ়, ১৪৩৩ বৃহস্পতিবার ( ২রা জুলাই, ২০২৬ )

উর্বশী ব্যানার্জী ভট্টাচার্যের সঙ্গে কাঁথিতে প্রচার চালালো বাম-কংগ্রেস নেতৃত্ব

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী উর্বশী ব্যানার্জী ভট্টাচার্যকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে দক্ষিণ কাঁথি বিধানসভা এলাকায় প্রচার চালালো বাম-কংগ্রেস নেতৃত্ব ।

এই প্রচার অভিযানে প্রার্থী উর্বশী ব্যানার্জী ভট্টাচার্যের সাথে  সিপিআইএম নেতা হরপ্রসাদ ত্রিপাঠী, কানাই মুখার্জি,হিমাদ্রি মাইতি, আশিষ দোলুই ,ভবানী পন্ডা সমিরন সাউ সহ নেতৃত্বদের উপস্থিতি ছিলেন।


সাতমাইল বাজার ও স্ট্যান্ড এলাকায়  এই প্রচারে তৃণমূলের দুর্নীতি এবং বিজেপির জন বিরোধী নীতিকে তুলে ধরা হয় জনসমক্ষে। মানুষ ভোট কেন কংগ্রেস প্রার্থী কে দেবে সেই বিষয়ে আবেদন করা হয়।

Related News

Also Read