Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

।। এগরা ১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিজয়া সম্মেলন ।।

প্রদীপ কুমার মাইতি

বিজয়া সম্মেলন করল রাজ্যের শাসকদল। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ওয়ার্ড তৃণমূলের উদ্যোগে এগরা দিঘামোড়ে বিজয়া সম্মেলন হয়েছে।

পাশাপাশি প্রবীণ তৃণমূল কর্মী ও সমর্থকদের সংবর্ধনাও প্রদান করা হয়েছে। এগরা ১ নম্বর ওয়ার্ডের প্রায় কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে বিজয়ার অনুষ্ঠান হয়েছে।

বিজয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী তেইশের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির অপপ্রচার ও কুৎসার বিরুদ্ধে মানুষকে একত্রিত করার আহ্বান জানান নেতৃত্বরা।

বহু মহিলা তৃণমূল কর্মীও উপস্থিত ছিলেন। কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি বিজেপির জনবিরোধী নীতির তীব্র প্রতিবাদ জানান।

সেইসঙ্গে কেন্দ্র সরকারের নীতির বিরোধিতা করেন। তিনি বলেন, “পঞ্চায়েত নির্বাচনে দলকে শক্তিশালী করুন”।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, এগরা শহর তৃণমূল সভাপতি উদয় শঙ্কর পাল, এগরা ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ সুরজ আলি, স্থানীয় ওয়ার্ডের সভাপতি শেখ রাজেশ আলি, সম্পাদক দিব্যোজ্যোতি মাইতি, দেবাশিষ জানা, কাউন্সিলর দেবদুর্লভ মাইতি, কবিতা প্রধান, নূরে আলম প্রমুখ।

Related News